বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
নিখুঁত হওয়ার প্রচেষ্টা যেভাবে মানসিক চাপ তৈরি করে চাঁপাইনবাবগঞ্জে বিয়ের ৬ দিনের মাথায় যুবতীর আত্মহত্যা চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে সংলাপ অনুষ্ঠিত গোদাগাড়ীতে কোল জনগোষ্ঠীর মধ্যে বাল্যবিবাহ ও মাদকদ্রব্য ব্যবহার প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত ড্র হলেই নকআউটে আইভরি কোস্ট, জয় ছাড়া পথ নেই কুরাসাওয়ের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৮ মঞ্চে হাঁটতেই কষ্ট, তবু হাসিমুখে পদ্মভূষণ নিলেন আলকা ইয়াগনিক গুঞ্জনের অবসান ঘটালেন সামান্থা, বললেন ‘মাতৃত্বকালীন ছুটিতে যেতে হবে’ কান জয়ের পর এবার লোকার্নো চলচ্চিত্র উৎসবে সম্মাননা পাচ্ছেন ভার্জিনি এফিরা মুসলিম খেলোয়াড়দের জন্য পুরস্কার মঞ্চে পরিবর্তন আনল ফিফা
Printed on: June 25, 2026
June 25, 2026
খেলাধুলা
খেলাধুলা

ড্র হলেই নকআউটে আইভরি কোস্ট, জয় ছাড়া পথ নেই কুরাসাওয়ের

Published: June 25, 2026 at 11:27 AM
ড্র হলেই নকআউটে আইভরি কোস্ট, জয় ছাড়া পথ নেই কুরাসাওয়ের

২০২৬ বিশ্বকাপের গ্রুপ ‘ই’-এর শেষ ম্যাচে বৃহস্পতিবার ফিলাডেলফিয়ার লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডে মুখোমুখি হবে কুরাসাও ও আইভরি কোস্ট। দুই দলের সামনেই ইতিহাস গড়ার সুযোগ থাকলেও সুবিধাজনক অবস্থানে রয়েছে আফ্রিকার প্রতিনিধিরা। বিশ্বকাপের ইতিহাসে জনসংখ্যার বিচারে সবচেয়ে ছোট দেশ হিসেবে আসরে অংশ নেওয়া কুরাসাও প্রথম ম্যাচে জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হয়। তবে দ্বিতীয় ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্র করে বিশ্বকাপ ইতিহাসের প্রথম পয়েন্ট অর্জন করে ক্যারিবীয় দেশটি। সেই ম্যাচের নায়ক ছিলেন গোলরক্ষক এলোই রুম। পুরো ম্যাচে ১৫টি সেভ করে তিনি বিশ্বকাপের এক ম্যাচে সর্বোচ্চ সেভের রেকর্ডে যুক্তরাষ্ট্রের টিম হাওয়ার্ডের পাশে নাম লেখান। তবে নকআউট পর্বে উঠতে হলে কুরাসাওকে আইভরি কোস্টকে হারাতেই হবে। পাশাপাশি জার্মানির বিপক্ষে ইকুয়েডরের জয় না পাওয়ার দিকেও তাকিয়ে থাকতে হবে তাদের। অন্যদিকে আইভরি কোস্ট প্রথম ম্যাচে ইকুয়েডরকে হারিয়ে দারুণ সূচনা করে। দ্বিতীয় ম্যাচে জার্মানির বিপক্ষে এগিয়েও শেষ মুহূর্তের দুই গোলে ২-১ ব্যবধানে হেরে যায় তারা। তবু গ্রুপে এখনও শক্ত অবস্থানে রয়েছে ‘এলিফ্যান্টস’রা।


দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে তারা কুরাসাও ও ইকুয়েডরের চেয়ে দুই পয়েন্ট এগিয়ে আছে। ফলে এই ম্যাচে ড্র করলেই শেষ ৩২ নিশ্চিত হবে তাদের। আইভরি কোস্টের জন্য দুশ্চিন্তার খবর ডিফেন্ডার উইলফ্রিড সিঙ্গোর চোট। যদিও মেডিকেল পরীক্ষার পর জানা গেছে চোটটি গুরুতর নয়। এছাড়া ইভান এনডিকা অনুশীলনে ফিরলেও শুরুর একাদশে থাকবেন কি না তা এখনও নিশ্চিত নয়। কুরাসাও শিবিরে জুর্গেন লোকাডিয়ার খেলা নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও তিনি মাঠে নামতে পারেন বলে আশা করা হচ্ছে। কাগজে-কলমে আইভরি কোস্টই এগিয়ে। শক্তিশালী আক্রমণভাগ নিয়ে আফ্রিকান দলটি জয়ের লক্ষ্যেই মাঠে নামবে। অন্যদিকে বিশ্বকাপের সবচেয়ে বড় চমকগুলোর একটি উপহার দেওয়ার স্বপ্ন দেখছে কুরাসাও।


সম্ভাব্য একাদশ

কুরাসাও: এলোই রুম; ব্রেনেট, গারি, অবিস্পো, ফ্লোরানুস, ফনভিল; চং, কোমেনেনসিয়া, লিয়ান্দ্রো বাকুনা, জুনিনিও বাকুনা; লোকাডিয়া।

আইভরি কোস্ট: ইয়াহিয়া ফোফানা; গুয়েলা দুয়ে, কোসুনু, আগবাদু, কোনান; সাংগারে, ফ্রাঙ্ক কেসি, ইনাও ওউলাই; আমাদ দিয়ালো, আঁজ-ইওয়ান বনি, ইয়ান দিয়োমান্দে।