বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
নিখুঁত হওয়ার প্রচেষ্টা যেভাবে মানসিক চাপ তৈরি করে চাঁপাইনবাবগঞ্জে বিয়ের ৬ দিনের মাথায় যুবতীর আত্মহত্যা চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে সংলাপ অনুষ্ঠিত গোদাগাড়ীতে কোল জনগোষ্ঠীর মধ্যে বাল্যবিবাহ ও মাদকদ্রব্য ব্যবহার প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত ড্র হলেই নকআউটে আইভরি কোস্ট, জয় ছাড়া পথ নেই কুরাসাওয়ের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৮ মঞ্চে হাঁটতেই কষ্ট, তবু হাসিমুখে পদ্মভূষণ নিলেন আলকা ইয়াগনিক গুঞ্জনের অবসান ঘটালেন সামান্থা, বললেন ‘মাতৃত্বকালীন ছুটিতে যেতে হবে’ কান জয়ের পর এবার লোকার্নো চলচ্চিত্র উৎসবে সম্মাননা পাচ্ছেন ভার্জিনি এফিরা মুসলিম খেলোয়াড়দের জন্য পুরস্কার মঞ্চে পরিবর্তন আনল ফিফা
Printed on: June 25, 2026
June 25, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে সংলাপ অনুষ্ঠিত

Published: June 25, 2026 at 11:46 AM
চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে সংলাপ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বাল্যবিবাহ এবং শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধি, প্রভাবশালী স্টেকহোল্ডার ও অংশীজনদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে| আজ সকালে ঝিলিম ইউনিয়েনের বিলবৈলঠা গ্রামে সংলাপে বক্তব্য দেন বড়পুুকুরিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ওয়ালিদ হাসান| ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ (এসএসবিসি) প্রকল্পের আওতায় এই সংলাপের আয়োজন করা হয়| রেডিও মহানন্দায় বাল্যবিবাহ বন্ধে সচেতনতামূলক অনুষ্ঠান সম্প্রচার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন রেডিও মহানন্দার সহকারী স্টেশন ম্যানেজার রেজাউল করিম| বাল্যবিয়ের কুফল ও ডেঙ্গু বিষয়ে সচেতনতামূলক পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এসএসবিসি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক উত্তম মণ্ডল|


এসময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন, মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, ˆদনিক গৌড় বাংলার স্টাফ রিপোর্টার শাহরিয়ার শিমুলসহ অন্যরা| ইউনিসেফের সহযোগিতায় আয়োজিত এ সংলাপে স্থানীয় নেতৃবৃন্দ, অভিভাবকগণ, শিক্ষক মন্ডলী, শিশু ১১-১৮ বছর, যুব সমাজের প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন| সংলাপে বাল্যবিয়ে, মাদক, ডেঙ্গু, হাম, শিশু সুরক্ষা, সহিংসতা প্রতিরোধ, বাল্যবিয়ে বন্ধে করণীয় এবং সামাজিক আচরণ পরিবর্তন বিষয়ে আলোচনা করা হয়|