চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়ায় শিশু সুরক্ষার লক্ষে ধর্মীয় নেতা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সামাজিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে| মঙ্গলবার বেলা ১১টায় বারঘরিয়া ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়| ফ্রি অ্যা গার্ল নেদারল্যান্ডস এবং জিম্যান’র সহযোগিতায় প্রোটেকশন অ্যান্ড সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট অব গার্লস অ্যাবুসিভ অ্যান্ড এক্সপ্লয়টেটিভ সিচুয়েশন প্রকল্পের আওতায় এর আয়োজন করে অ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট (এসিডি)| মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বারঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর-রশিদ| শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলার সমাজসেবা অফিসার কাঞ্চন দাস| সভায় ˆদনিক গৌড় বাংলার বার্তা সম্পাদক সাজিদ তৌহিদসহ ধর্মীয় নেতা, শিক্ষক, স্থানীয় ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন| এসিডির এরিয়া ম্যানেজার কৃষ্ণা রানী বিশ্বাসের সঞ্চালনায় সভায় অংশগ্রহণকারীদের সামনে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য এবং কাঙ্ক্ষিত প্রত্যাশা তুলে ধরেন এসিডির প্রজেক্ট কো-অর্ডিনেটর এস.এম. আহসান উল্লাহ সরকার| মতবিনিময় সভায় সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস বলেন, শিশুদের বিরুদ্ধে যৌন নিপীড়ন, লিঙ্গভিত্তিক সহিংসতা, বাল্যবিবাহ এবং অন্যান্য ক্ষতিকর অভ্যাস প্রতিরোধে শিক্ষকরাই পারে সঠিক দিকনির্দেশনা দিতে| তিনি বলেন, হঠাৎ করে কোনো কিছু পরিবর্তন করা যায় না| শিক্ষকরা যদি বিদ্যালয়ে শিক্ষার্থীদের এই বিষয়ে সঠিক দিকনির্দেশনা দেন তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কুঅভ্যাস থেকে রেহাই পাবে| সাংবাদিক সাজিদ তৌহিদ বলেন, শিশু সুরক্ষায় আমাদের পরিবার থেকেই শিক্ষা দিতে হবে| বিশেষ করে কন্যাশিশুদের তাদের শরীর সম্পর্কে ধারণা দিতে হবে| তাদেরকে ভালো স্পর্শ এবং মন্দ স্পর্শ সম্পর্কেও সঠিক ধারণা দিতে হবে| কারণ নির্যাতনকারী আমাদের দূরের কেউ নয়, আমাদের কাছের মানুষ| কাছের মানুষ দ্বারা এই ঘটনাগুলো বেশি ঘটে থাকে| পুরোহিত শ্রী ধর্ম হালদার বলেন, আমাদের সকলকে সচেতন হতে হবে| আমরা যদি এই ঘটনাগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারি তাহলে সহিংস ঘটনা অনেকাংশে কমে যাবে| পরিবার থেকেই সহিংসতার বিরুদ্ধে আমাদের যাত্রা শুরু করতে হবে|
শিরোনাম
কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরল নাচোল থানা পুলিশ
চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ৭ জনের ডেঙ্গু শনাক্ত
চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ের হার ৬২ শতাংশ : ওরিয়েন্টেশনে তথ্য প্রকাশ
শিবগঞ্জে বিজিবির অভিযানে জব্দ ভারতীয় শাড়িসহ বিভিন্ন সামগ্রী
চাঁপাইনবাবগঞ্জে বাড়ছেই পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি
গোমস্তাপুরের সীমান্তে ৭ জনকে রাতের আঁধারে সরিয়ে নিয়েছে বিএসএফ
সারা দেশে ডেঙ্গুতে মৃত্যু ৪০ ছাড়াল, নতুন ভর্তি ৪৩৯
প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
১৪০০ কোটির ট্রান্সফার ফিতে দিওমান্দের খোঁজে রিয়াল
আপত্তি সত্ত্বেও জাতিসংঘের মানবাধিকার প্রধান থাকছেন ভলকার তুর্ক
Printed on: July 26, 2026
June 23, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জে শিশু সুরক্ষার লক্ষে মতবিনিময় সভা
সর্বশেষ খবর
কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরল নাচোল থানা পুলিশ
Jul 25, 2026