রবিবার ২৩ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে আজকের খেলায় গোমস্তাপুরের জয় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় জন্মদিনে আনন্দ নয়, অসুস্থ ভাইয়ের জন্য দোয়া চাইলেন বেবী নাজনীন নিককে কেন ভালোবাসেন, জানালেন প্রিয়াঙ্কা শ্রীরামপুরকে পরিবেশবান্ধব গ্রাম ঘোষণায় বিশেষ সভা জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জাপানে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আহত ৩৭ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় যোগ দিলে সংশ্লিষ্ট দেশকে ‘শত্রু’ হিসেবে গণ্য করা হবে: ইরান সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
Printed on: August 23, 2026
July 21, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী পদ্মার চরে ১,২০০ মানুষ ও ২০০ গবাদিপশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা

Published: July 21, 2026 at 03:46 PM
চাঁপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী পদ্মার চরে ১,২০০ মানুষ ও ২০০ গবাদিপশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী পদ্মা নদীর দুর্গম চরাঞ্চলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আয়োজিত মেডিক্যাল ক্যাম্পে প্রায় ১,২০০ সুবিধাবঞ্চিত মানুষ ও ২০০টির বেশি গবাদিপশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার নারায়ণপুর ইউনিয়নের মাহমুদা মতিউল্লাহ উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এ মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। বিজিবি ও বেসামরিক চিকিৎসকসহ ৮ সদস্যের একটি বিশেষজ্ঞ দল সাধারণ রোগ, চক্ষু, গাইনি, শিশু ও ভেটেরিনারি সেবাসহ বিভিন্ন চিকিৎসা প্রদান করেন।

মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন জোহরপুর বিওপির আওতাধীন চরাঞ্চলে সরকারি চিকিৎসাকেন্দ্র না থাকায় আশপাশের বিভিন্ন চর থেকে শত শত অসহায় ও দুস্থ মানুষ চিকিৎসা নিতে ক্যাম্পে ভিড় করেন।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান বলেন, এ ধরনের উদ্যোগ সীমান্তবাসীর মধ্যে বিজিবির প্রতি আস্থা ও বিশ্বাস আরও বাড়াবে। তিনি বলেন, দেশ রক্ষার পাশাপাশি সীমান্ত এলাকার মানুষের কল্যাণেও বিজিবি সবসময় কাজ করে যাচ্ছে।

ব্যাটালিয়নের নিজস্ব অর্থায়নে আয়োজিত এ ক্যাম্পে বিজিবির চিকিৎসকদের পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতাল, জেলা হাসপাতাল ও জেলা প্রাণিসম্পদ বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা প্রদান করেন। এ সময় ৫৩ বিজিবির উপ-অধিনায়ক মেজর সাজ্জাদুর রহমান, বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।