মঙ্গলবার ২৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে শিশু সুরক্ষার লক্ষে মতবিনিময় সভা মাদককে লাল কার্ড দেখালেন হামিদুল্লাহর শিক্ষার্থীরা গোমস্তাপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন রাবেয়া বালিকা চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ফাুরক হোসেনের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন উদ্যোক্তা উন্নয়ন ও বাজার সংযোগ বিষয়ক আবাসিক প্রশিক্ষণ সমাপ্ত ‘অবসর’ জীবনের শেষ নয়, নতুন শুরু হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, শনাক্ত ১ হাজার ৩৫ মালয়েশিয়ার উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ বানসালির ছবির সেটে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, ৫০ লাখ রুপি ক্ষতিপূরণ দাবি অ্যানিমেটেড সিনেমা ‌‘নট অ্যালোন’-এ জুটি বাঁধছেন টিমোথি ও সেলেনা
Printed on: June 23, 2026
June 23, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

মাদককে লাল কার্ড দেখালেন হামিদুল্লাহর শিক্ষার্থীরা

Published: June 23, 2026 at 02:10 PM
মাদককে লাল কার্ড দেখালেন হামিদুল্লাহর শিক্ষার্থীরা

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা, মাদককে লাল কার্ড প্রদর্শন ও শপথবাক্য পাঠ অনুষ্ঠান মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে| 

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রাজারামপুর হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় এই কর্মসূচির আয়োজন করে|  সকালে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজারামপুর হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামিউল ইসলাম| প্রধান অতিথি ছিলেন ডিএনসি’র উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান| বিশেষ অতিথি ছিলেন— জেলা তথ্য অফিসার রুপ কুমার বর্মণ, বিদ্যালয়টির সহকারী শিক্ষক মো. ওবায়দুল্লাহ, সহকারী শিক্ষক মো. শফি উদ্দিন, ডিএনসি’র পরিদর্শক মো. রফিকুল ইসলাম| 

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক এমনই একটি ব্যাধি যা শুধু পরিবার নয়, একটি সমাজ ও একটি প্রজন্মকে ধ্বংস করে দেয়| শুধু তাই নয়, মাদক গ্রহণ করার ফলে তরুণ প্রজন্মের ভবিষ্যৎও নষ্ট হচ্ছে| তারা বলেন, মাদকাসক্তির প্রথম ধাপ হচ্ছে বিড়ি বা সিগারেট| এরপর ধীরে ধীরে মাদকে আসক্ত হয় তরুণ প্রজন্ম| কাজেই একটি সুস্থ, সুন্দর ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে হলে পড়াশোনার বিকল্প নেই| অনুষ্ঠানে প্রধান অতিথি মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে আলোকপাত করেন এবং ডোপ টেস্টের বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করেন| আলোচনা সভা শেষে সংগীত শিল্পী বাবলু মাদকবিরোধী সংগীত ও শিক্ষার্থীদের পছন্দের সংগীত পরিবেশনের মাঝে মাঝে মাদককে না বলার বিষয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন| এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়| পাশাপাশি ৭ম থেকে ১০ম শ্রেণী পর্যন্ত ১ম স্থান অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের মধ্যে মাদককে না বলুন লেখা সংবলিত ব্যাগ ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়|  অনুষ্ঠান শেষে মাদকবিরোধী লাল কার্ড প্রদর্শনের পাশাপাশি সকলকে শপথবাক্য পাঠ করানো হয়| উল্লেখ্য, প্রতি বছর ২৬ জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়|