রবিবার ২৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরল নাচোল থানা পুলিশ চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ৭ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ের হার ৬২ শতাংশ : ওরিয়েন্টেশনে তথ্য প্রকাশ শিবগঞ্জে বিজিবির অভিযানে জব্দ ভারতীয় শাড়িসহ বিভিন্ন সামগ্রী চাঁপাইনবাবগঞ্জে বাড়ছেই পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি গোমস্তাপুরের সীমান্তে ৭ জনকে রাতের আঁধারে সরিয়ে নিয়েছে বিএসএফ সারা দেশে ডেঙ্গুতে মৃত্যু ৪০ ছাড়াল, নতুন ভর্তি ৪৩৯ প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ১৪০০ কোটির ট্রান্সফার ফিতে দিওমান্দের খোঁজে রিয়াল আপত্তি সত্ত্বেও জাতিসংঘের মানবাধিকার প্রধান থাকছেন ভলকার তুর্ক
Printed on: July 26, 2026
June 23, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

উদ্যোক্তা উন্নয়ন ও বাজার সংযোগ বিষয়ক আবাসিক প্রশিক্ষণ সমাপ্ত

Published: June 23, 2026 at 11:24 AM
উদ্যোক্তা উন্নয়ন ও বাজার সংযোগ বিষয়ক আবাসিক প্রশিক্ষণ সমাপ্ত

চাঁপাইনবাবগঞ্জে উদ্যোক্তা উন্নয়ন ও বাজার সংযোগ বিষয়ক তিন দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ শেষ হয়েছে| আজ জেলাশহরের বেলেপুকুরে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নকীব হোসেন মিলনায়তনে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়|  প্রশিক্ষণের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্য দেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহকারী মহাব্যবস্থাপক মোশাররফ হোসেন| সভাপতিত্ব করেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির পরিচালক (মানবসম্পদ প্রশাসন ও প্রশিক্ষণ) আলেয়া ফেরদৌস| এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রয়াসের প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাজিন বিন রেজাউল ও ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)’র প্রাণিসম্পদ কর্মকর্তা রাফি আলম ও প্রশিক্ষক আব্দুল খালেক| প্রশিক্ষণে ভেড়ার লোম কাটা, প্রসেসিং থেকে বিভিন্ন পণ্য যেমন, ক¤^ল, মাদুর, জায়নামাজ, পাপসসহ অন্যান্য পণ্য ˆতরি করা হাতেকলমে প্রশিক্ষণ দেয়া হয়| প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামসহ দেশের বিভিন্ন সংস্থা থেকে আগত পিকেএসএফ’র সহযোগী সংস্থার ৩০ জন উদ্যোক্তা| এসময় আরো উপস্থিত ছিলেন— প্রয়াসের কৃষি কর্মকর্তা কৃষিবিদ তোহরুল ইসলাম, সহকারী ব্যবস্থাপক জামাল উদ্দিন, সিনিয়র অফিসার শাহরিয়ার শিমুল ও নয়ন আলী| পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র আর্থিক ও কারিগরি সহযোগিতায় প্রশিক্ষণটি বাস্তবায়ন করছে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম|