বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন ম্যাথ অলিম্পিয়াডে মেডেল ভোলাহাটের ইফতেখারুল এবার আন্তর্জাতিক পর্বে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর বন্ধ থাকবে ৮ দিন শিবগঞ্জে ডেঙ্গু পরীক্ষার কিট দিলেন এমপি ড. কেরামত চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজাকে ঘিরে সীমান্ত এলাকায় ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ৪০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১
Printed on: October 15, 2026
June 25, 2026
গোদাগাড়ি
গোদাগাড়ি

গোদাগাড়ীতে কোল জনগোষ্ঠীর মধ্যে বাল্যবিবাহ ও মাদকদ্রব্য ব্যবহার প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

Published: June 25, 2026 at 11:45 AM
গোদাগাড়ীতে কোল জনগোষ্ঠীর মধ্যে বাল্যবিবাহ ও মাদকদ্রব্য ব্যবহার প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত



গোদাগাড়ীতে অলাভজনক বেসকারী সংস্থা ন্যাশনাল এজেন্সী ফর গ্রিণ রিভ্যুলেশন - এনএজিআর’র উদ্যোগে, কোল সম্প্রদায়ের মাঝে বাল্যবিবাহ ও মাদক দ্রব্য ব্যবহার প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে| আজ সকালে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন এনএজিআর সংস্থার নির্বাহী পরিচালনা পর্ষদের ট্রেজারার মি. হিংগু মুরমু, প্রোগ্রাম ম্যানেজার প্রদীপ হেমব্রম, বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলিউজ্জামান নূর কিরণ, সহকারী শিক্ষিকা নীলমুনি কিস্কু, কোল যুব প্রতিনিধি রাজেন সরেন প্রমুখ| প্রধান আলোচক হিসাবে বক্তব্য দেন প্রথম আলো পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলিউজ্জামান নূর কিরণ| তিনি বাল্য বিবাহের সামাজিক, শারীরিক ও মানসিক ক্ষতির প্রভাব এবং মাদকাসক্তির ভয়াবহ পরিণতি  সম্পর্কে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন হওয়ার জন্য আহ্বান জানান|


এছাড়াও আলোচনায় অংশগ্রহন বাবুডাইং আলোর পাঠশালার সহকারী শিক্ষক নীলমুনি কিস্কু| তিনি শিক্ষার মাধ্যমে নারী শক্তিকে জাগ্রত করার জন্য আদিবাসী নারী ও শিশুদের উদ্বুদ্ধ ও উৎসাহ প্রদান করেন| মেয়েদের শিক্ষায় শিক্ষিত হয়ে তার পর বিয়ের পিড়ীতে বসার জন্য আহ্বান জানান| কখনই আঠারোর নীচে মেয়েদের বিয়ে করা উচিত নয় বলে তিনি মন্তব্য করেন|


কোল যুব প্রতিনিধি রাজেন সরেন তার নিজের সম্প্রদায়ের যুবদের শিক্ষার দিকে মনোযোগী হওয়ার জন্য আহ্বান জানান| এছাড়া তিনি কোল ছেলে ও মেয়েদের সরকার নির্ধারিত বয়স অর্থাৎ ২১ ও ১৮ নীচে কখনই যেন বিয়ে না দেওয়া হয় সেই বিষয়ে উপস্থিত সকলকে শপথ করান| বক্তারা তরুণ প্রজন্মকে মাদকমুক্ত ও সচেতন সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান| এই সচেতনতামূলক আলোচনা সভায় অংশগ্রহনকারীরা বাল্যবিবাহ ও মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন|


এনএজিআর সংস্থাটি রাজশাহী জেলার গোদাগাড়ী, তানোর উপজেলায় আদিবাসী শিশুদের নিজ¯^ মাতৃভাষায় প্রাক প্রাথমিক পর্যায়ে শিক্ষাদান, প্রাথমিক ¯^াস্থ্য সেবা, শান্তি প্রকল্প ও সামাজিক সচেতনতা বাল্যবিবাহ ও মাদকমুক্ত সমাজ গঠনে আদিবাসীদের উন্নয়নে নিরলসভাবে কাজ করছে|