বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
নিখুঁত হওয়ার প্রচেষ্টা যেভাবে মানসিক চাপ তৈরি করে চাঁপাইনবাবগঞ্জে বিয়ের ৬ দিনের মাথায় যুবতীর আত্মহত্যা চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে সংলাপ অনুষ্ঠিত গোদাগাড়ীতে কোল জনগোষ্ঠীর মধ্যে বাল্যবিবাহ ও মাদকদ্রব্য ব্যবহার প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত ড্র হলেই নকআউটে আইভরি কোস্ট, জয় ছাড়া পথ নেই কুরাসাওয়ের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৮ মঞ্চে হাঁটতেই কষ্ট, তবু হাসিমুখে পদ্মভূষণ নিলেন আলকা ইয়াগনিক গুঞ্জনের অবসান ঘটালেন সামান্থা, বললেন ‘মাতৃত্বকালীন ছুটিতে যেতে হবে’ কান জয়ের পর এবার লোকার্নো চলচ্চিত্র উৎসবে সম্মাননা পাচ্ছেন ভার্জিনি এফিরা মুসলিম খেলোয়াড়দের জন্য পুরস্কার মঞ্চে পরিবর্তন আনল ফিফা
Printed on: June 25, 2026
June 25, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে বিয়ের ৬ দিনের মাথায় যুবতীর আত্মহত্যা

Published: June 25, 2026 at 11:48 AM
চাঁপাইনবাবগঞ্জে বিয়ের ৬ দিনের মাথায় যুবতীর আত্মহত্যা

চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে মাত্র ৬দিন পূর্বে বিয়ে হওয়া এক যুবতীর গলায় ওড়নার ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ| মৃত যুবতী শহরের টিকরামপুর মহল্লার ইউনুস শিকদার রিপনের স্ত্রী এবং একই মহল্লার সাইদুর রহমানের মেয়ে ফারহানা আসিক কলি| তার ¯^ামী রিপন বর্তমানে ঢাকার একটি গর্মেন্টসে কর্মরত রয়েছে| আজ সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে|  পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল রাত সাড়ে ১১টার দিকে কলি বাবার বাড়ির নিজ শোবার ঘরে সিলিং ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন| পুলিশ আরও জানায়, কলি ঘরের দরজা ভেতর থেকে আটকে দিয়ে  ফাঁস দেয়|  পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দরজা ভেঙ্গে  কলিকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন|


সদর থানার অফিসার ইনচার্জ - ওসি একরামুল হোসাইন জানান, পুলিশ মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়| ময়নাতদন্ত শেষে আজ দুপুরে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে| প্রাথমিকভাবে কলি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে| তবে এর কারণ সম্পর্কে এখনও বিস্তারিত কিছু  জানা যায় নি| ওসি  আরও জানান, ঘটনাটি গভীরভাবে তদন্ত করা হচ্ছে| গত ১৯জুন বিয়ের পর কলির ¯^ামী রিপন তার স্ত্রীকে বাবার বাড়িতে রেখে ঢাকায় তার কর্মস্থলে চলে যান| এর মধ্যেই ঘটনাটি ঘটে| এদিকে এ ঘটনায় আজ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি|