বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
নিখুঁত হওয়ার প্রচেষ্টা যেভাবে মানসিক চাপ তৈরি করে চাঁপাইনবাবগঞ্জে বিয়ের ৬ দিনের মাথায় যুবতীর আত্মহত্যা চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে সংলাপ অনুষ্ঠিত গোদাগাড়ীতে কোল জনগোষ্ঠীর মধ্যে বাল্যবিবাহ ও মাদকদ্রব্য ব্যবহার প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত ড্র হলেই নকআউটে আইভরি কোস্ট, জয় ছাড়া পথ নেই কুরাসাওয়ের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৮ মঞ্চে হাঁটতেই কষ্ট, তবু হাসিমুখে পদ্মভূষণ নিলেন আলকা ইয়াগনিক গুঞ্জনের অবসান ঘটালেন সামান্থা, বললেন ‘মাতৃত্বকালীন ছুটিতে যেতে হবে’ কান জয়ের পর এবার লোকার্নো চলচ্চিত্র উৎসবে সম্মাননা পাচ্ছেন ভার্জিনি এফিরা মুসলিম খেলোয়াড়দের জন্য পুরস্কার মঞ্চে পরিবর্তন আনল ফিফা
Printed on: June 25, 2026
June 25, 2026
জাতীয়
জাতীয়

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৮

Published: June 25, 2026 at 11:23 AM
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৮

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় এক জনের মৃত্যু হয়েছে, একই সময়ে ১৯৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৯ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩১ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩১ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচ জন রয়েছেন।


২৪ ঘণ্টায় ১৪৮ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবত মোট পাঁচ হাজার ৬৭ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের ২৫ জুন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ৫১৫ জন। এর মধ্যে ৬২ দশমিক তিন শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক চার শতাংশ নারী রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হয়েছে। মৃত একজন খুলনা সিটি করপোরেশনের বাইরের বাসিন্দা। চলতি বছরে ডেঙ্গুতে মোট ১৩ জনের মৃত্যু হয়েছে।