শুক্রবার ২৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: June 26, 2026
June 26, 2026
খেলাধুলা
খেলাধুলা

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ৩২ এর জায়গা নিশ্চিত

Published: June 26, 2026 at 12:54 PM
বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ৩২ এর জায়গা নিশ্চিত

 

বিশ্বকাপের গ্রুপ পর্বের অর্ধেক শেষ হতে না হতেই নকআউটের চিত্র অনেকটাই স্পষ্ট| ১২টি গ্রুপের মধ্যে ছয়টির খেলা শেষ হয়েছে| এরই মধ্যে রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে ১৯টি দল| বাকি ১৩টি স্থানের জন্য লড়াই করছে ২১টি দেশ| টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, ১২টি গ্রুপের প্রতিটির শীর্ষ দুই দল এবং সেরা আটটি তৃতীয় স্থান অধিকারী দল রাউন্ড অব ৩২- জায়গা পাবে| আগামী ২৮ জুন থেকে জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে নকআউট পর্বের ম্যাচগুলো| রাউন্ড অব ৩২ থেকে প্রতিটি ম্যাচই হবে সিঙ্গেল-এলিমিনেশন পদ্ধতিতে| অর্থাৎ, হারলেই বিদায়| নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচ ড্র থাকলে ৩০ মিনিট অতিরিক্ত সময় খেলা হবে| গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো শেষে পূর্ণ হবে শেষ ৩২-এর লাইনআপ| এরপর শুরু হবে শিরোপার আসল নকআউট লড়াই|