রবিবার ২৮ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: June 28, 2026
June 28, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা

Published: June 28, 2026 at 12:31 PM
ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা

আফ্রিকায় ছড়িয়ে পড়া প্রাণঘাতী ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবের মুখে বিমানবন্দরগুলোতে নজরদারি জোরদার করেছে ভারত সরকার। এর অংশ হিসেবে দেশটির বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় ‘এয়ার সুবিধা ২.০’ নামে একটি নতুন কন্ট্যাক্টলেস ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে। গত ২৫ জুন থেকে কার্যকর হওয়া এই নিয়মের অধীনে এখন থেকে যেকোনো দেশ থেকে ভারতে আসা সমস্ত আন্তর্জাতিক যাত্রীদের জন্য ফ্লাইটে ওঠার আগে অনলাইনে একটি স্বাস্থ্য ঘোষণাপত্র পূরণ করা বাধ্যতামূলক করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মধ্য আফ্রিকার এই ইবোলা প্রাদুর্ভাবকে বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করার পর ভারত এই সতর্কতামূলক পদক্ষেপ নিল। নতুন এই নিয়মটি সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সহ বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ভারতে আসা সকল যাত্রীদের জন্য প্রযোজ্য হবে। যাত্রীরা তাদের যাত্রা শুরুর ২৪ ঘণ্টা আগে airsuvidha.civilaviation.gov.in পোর্টালে গিয়ে এই ফর্মটি পূরণ করতে পারবেন। বিমানবন্দরে নেমে বাড়তি ঝামেলা এড়াতে যাত্রীদের ওয়েব চেক-ইনের সময়ই এই ফর্মটি পূরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।  ভারত সরকারের এই জরুরি পদক্ষেপের মূল কারণ হলো গত ১৭ মে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া একটি ঘোষণা। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআরসি) এবং উগান্ডায় ছড়িয়ে পড়া এবোলা প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক উদ্বেগের কারণ হিসেবে উল্লেখ করে সর্বোচ্চ স্বাস্থ্য সতর্কতা জারি করে ডব্লিউএইচও। এবারের প্রাদুর্ভাবটি মূলত ইবোলার একটি বিরল রূপ ‘বুন্দিবুগিও ভাইরাস ডিজিজ’ দ্বারা সৃষ্ট, যার জন্য বর্তমানে অনুমোদিত কোনো ভ্যাকসিন বা সুনির্দিষ্ট চিকিৎসা নেই।