বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার ও নির্মাতা ফারাহ খান দীর্ঘদিন ধরেই শাহরুখ খানের সঙ্গে কাজ করে আসছেন। শাহরুখের একের পর এক জনপ্রিয় গানে নৃত্য পরিচালনার পর এবার তার ছেলে আরিয়ান খানের পরিচালনায় নির্মিত প্রথম ধারাবাহিকেও কাজ করেছেন তিনি। এই অভিজ্ঞতাকে নিজের কর্মজীবনের ‘পূর্ণ বৃত্ত’ বলে উল্লেখ করেছেন ফারাহ। সম্প্রতি শেখর সুমনের উপস্থাপনায় একটি আলোচনানুষ্ঠানে অংশ নিয়ে এ অনুভূতির কথা জানান তিনি। ফারাহ বলেন, আরিয়ানের ধারাবাহিক ‘দ্য ব্যাডস অব বলিউড’র বিশেষ গান ‘ঘাফুর’-এর নৃত্য পরিচালনা করেছেন তিনি। এ প্রসঙ্গে ফারাহ বলেন, ‘সম্প্রতি তামান্নাকে নিয়ে ‘ঘাফুর’ গানটির কাজ করেছি। ও গানটি খুব পছন্দ করেছে। আমি শুরু করেছিলাম শাহরুখের সঙ্গে, আর এখন আরিয়ানের পরিচালনায় কাজ করলাম। সত্যিই খুব আনন্দ হচ্ছে। মনে হচ্ছে, বৃত্তটা পূর্ণ হলো। ২০০৪ সালে ‘ম্যায় হুঁ না’ চলচ্চিত্রের মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হয়েছিল ফারাহ খানের। সেই ছবির নায়ক ছিলেন শাহরুখ খান। এছাড়া ‘ছাইয়া ছাইয়া’ ও ‘দর্দ-ই-ডিস্কো’র মতো শাহরুখের একাধিক জনপ্রিয় গানের নৃত্য পরিচালনাও করেছেন তিনি। ‘ঘাফুর’ গানটিতে নৃত্য পরিবেশন করেছেন তামান্না ভাটিয়া। গানটির সুর করেছেন শশ্বত সচদেব। কণ্ঠ দিয়েছেন শিল্পা রাও এবং উজ্জ্বল গুপ্তা। এতে আরও অভিনয় করেছেন রণজিৎ, শক্তি কাপুর ও গুলশন গ্রোভার। বাবার মতো অভিনয়ে নয়, নির্মাণেই নিজের পথ বেছে নিয়েছেন আরিয়ান খান। গৌরী খান-এর প্রযোজনায় নির্মিত ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর মাধ্যমে পরিচালক হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে তার। এতে আরও অভিনয় করেছেন ববি দেওল, লক্ষ্য, রাঘব জুয়াল এবং মোনা সিং।
শিরোনাম
ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা
যে ৭ অভ্যাস নীরবে হার্টের ক্ষতি করে
সঞ্চয় নেই, টেকনাফে যেমন আছেন ৭০০ সিনেমার এই ভিলেন ইলিয়াস কোবরা
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত
গরমে তালমিছরির শরবত খাওয়া কি ভালো ?
শাহরুখ থেকে আরিয়ান আবেগী ফারাহ খান
ফেসবুক অপতথ্য ও গুজবে সয়লাব তথ্য সচিব
বিদ্যুতের দাম বাড়লেই প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তি নেই সমাধান
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে থাকবে আরাঘচি
নিজের ছবিসংবলিত দেশপ্রেমিক পাসপোর্ট’ প্রকাশ ট্রাম্পের
সর্বশেষ খবর
ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা
Jun 28, 2026
যে ৭ অভ্যাস নীরবে হার্টের ক্ষতি করে
Jun 28, 2026
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত
Jun 28, 2026
গরমে তালমিছরির শরবত খাওয়া কি ভালো ?
Jun 28, 2026