২০১৬ সালে ‘রক্ত’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রের আলোচিত প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ঘরে প্রথম কাজ শুরু করেন চিত্রনায়িকা পরীমনি। এটাই প্রথম, এটাই ছিল জাজের ঘরে তার শেষ চলচ্চিত্র। এই সিনেমার ‘ডানাকাটা পরী’ গানটি বেশ জনপ্রিয়তা লাভ করে। এরপর ধীরে ধীরে নিজেকে গ্ল্যামারনির্ভর অভিনেত্রীর গণ্ডি থেকে বের করে অভিনয়নির্ভর শিল্পী হিসেবেও প্রতিষ্ঠিত করেন পরীমনি। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ তার ক্যারিয়ারে নতুন মোড় এনে দেয়। এরপর ‘বিশ্বসুন্দরী’, ‘গুণিন’, ‘স্ফুলিঙ্গ’ এবং ‘মুখোশ’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান। সবশেষে তাকে বড়পর্দায় দেখা যায় ‘অপারেশন সুন্দরবন’ সিনেমায়। এরপর ব্যক্তিগত জীবন, মাতৃত্ব এবং বিভিন্ন বাস্তবতার কারণে চলচ্চিত্রে তার উপস্থিতি কিছুটা কমে যায়। এদিকে সম্প্রতি ‘বিশ্ব পরী দিবস’ উপলক্ষে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ পরীমণির বাসায় যান। সেখানে পরীমনি ও তার ছেলে রাজ্যকে নিয়ে কেক কাটার মুহূর্তও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর পরীমনি নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, ‘সেলিব্রেটিং সামথিং বিগ! কামিং সুন!! জাজ মাল্টিমিডিয়া এক্স পরীমণি এগেইন।
শিরোনাম
সঞ্চয় নেই, টেকনাফে যেমন আছেন ৭০০ সিনেমার এই ভিলেন ইলিয়াস কোবরা
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত
গরমে তালমিছরির শরবত খাওয়া কি ভালো ?
শাহরুখ থেকে আরিয়ান আবেগী ফারাহ খান
ফেসবুক অপতথ্য ও গুজবে সয়লাব তথ্য সচিব
বিদ্যুতের দাম বাড়লেই প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তি নেই সমাধান
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে থাকবে আরাঘচি
নিজের ছবিসংবলিত দেশপ্রেমিক পাসপোর্ট’ প্রকাশ ট্রাম্পের
ভারতে ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ যা বললেন ট্রাম্প
ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা
সর্বশেষ খবর
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত
Jun 28, 2026
গরমে তালমিছরির শরবত খাওয়া কি ভালো ?
Jun 28, 2026
শাহরুখ থেকে আরিয়ান আবেগী ফারাহ খান
Jun 28, 2026
ফেসবুক অপতথ্য ও গুজবে সয়লাব তথ্য সচিব
Jun 28, 2026