ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুজ্জামান মিঞাকে নিয়োগ দেওয়া হয়েছে। রবিবার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার পদটি শূন্য থাকায় সেখানে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে। গত ৯ জুন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানকে শিল্প মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়। ওই সময় শূন্য হওয়া পদে ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীকে পদোন্নতি দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এরপর ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনারের পদটি শূন্য হয়। শূন্য হওয়া সেই পদেই এবার মো. মনিরুজ্জামান মিঞাকে নিয়োগ দিয়েছে সরকার।
শিরোনাম
সঞ্চয় নেই, টেকনাফে যেমন আছেন ৭০০ সিনেমার এই ভিলেন ইলিয়াস কোবরা
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত
গরমে তালমিছরির শরবত খাওয়া কি ভালো ?
শাহরুখ থেকে আরিয়ান আবেগী ফারাহ খান
ফেসবুক অপতথ্য ও গুজবে সয়লাব তথ্য সচিব
বিদ্যুতের দাম বাড়লেই প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তি নেই সমাধান
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে থাকবে আরাঘচি
নিজের ছবিসংবলিত দেশপ্রেমিক পাসপোর্ট’ প্রকাশ ট্রাম্পের
ভারতে ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ যা বললেন ট্রাম্প
ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা
সর্বশেষ খবর
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত
Jun 28, 2026
গরমে তালমিছরির শরবত খাওয়া কি ভালো ?
Jun 28, 2026
শাহরুখ থেকে আরিয়ান আবেগী ফারাহ খান
Jun 28, 2026
ফেসবুক অপতথ্য ও গুজবে সয়লাব তথ্য সচিব
Jun 28, 2026