ভারতের হায়দরাবাদে নিজের নামে একটি সড়কের নামকরণের পর দেশটিকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের হায়দরাবাদে নিজের নামে একটি সড়কের নামকরণের পর দেশটিকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের হায়দরাবাদে নিজের নামে একটি সড়কের নামকরণের পর দেশটিকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই সম্মাননাকে ‘ইতিহাসে প্রথম কোনও মার্কিন প্রেসিডেন্টের এই উপায়ে সম্মানিত হওয়া’ বলে বর্ণনা করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানের একটি ছবি শেয়ার করে ট্রাম্প লিখেছেন, ভারতের হায়দরাবাদে নতুন ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ-ইতিহাসে প্রথম কোনও মার্কিন প্রেসিডেন্ট এই উপায়ে সম্মানিত হলেন। ধন্যবাদ! প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প।হায়দরাবাদে অবস্থিত মার্কিন কনস্যুলেটের সংলগ্ন একটি সড়ককে তেলেঙ্গানা সরকার ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’ হিসেবে নামকরণ করার কয়েকদিন পর মার্কিন প্রেসিডেন্টের এই স্বীকৃতি এলো। শহরের বৈশ্বিক ভাবমূর্তি শক্তিশালী করতে এবং ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কে হায়দরাবাদের ভূমিকাকে তুলে ধরার প্রচেষ্টার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অ্যাভিনিউটি হায়দরাবাদের নানাক্রামগুড়ার ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে অবস্থিত, যেখানে মার্কিন কূটনৈতিক মিশন এবং বেশ কয়েকটি বড় আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে। কর্মকর্তারা এই নামকরণকে হায়দরাবাদ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কের একটি প্রতীকী স্বীকৃতি হিসেবে বর্ণনা করেছেন। আমেরিকার স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানের অংশ হিসেবে চলতি সপ্তাহের শুরুতে ভারতের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর এবং তেলেঙ্গানা সরকারের ঊর্ধ্বতন প্রতিনিধিদের উপস্থিতিতে আনুষ্ঠানিক ফলকটি উন্মোচন করা হয়।
শিরোনাম
সঞ্চয় নেই, টেকনাফে যেমন আছেন ৭০০ সিনেমার এই ভিলেন ইলিয়াস কোবরা
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত
গরমে তালমিছরির শরবত খাওয়া কি ভালো ?
শাহরুখ থেকে আরিয়ান আবেগী ফারাহ খান
ফেসবুক অপতথ্য ও গুজবে সয়লাব তথ্য সচিব
বিদ্যুতের দাম বাড়লেই প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তি নেই সমাধান
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে থাকবে আরাঘচি
নিজের ছবিসংবলিত দেশপ্রেমিক পাসপোর্ট’ প্রকাশ ট্রাম্পের
ভারতে ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ যা বললেন ট্রাম্প
ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা
Printed on: June 28, 2026
June 28, 2026
আন্তর্জাতিক
ভারতে ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ যা বললেন ট্রাম্প
সর্বশেষ খবর
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত
Jun 28, 2026
গরমে তালমিছরির শরবত খাওয়া কি ভালো ?
Jun 28, 2026
শাহরুখ থেকে আরিয়ান আবেগী ফারাহ খান
Jun 28, 2026
ফেসবুক অপতথ্য ও গুজবে সয়লাব তথ্য সচিব
Jun 28, 2026