- নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে পরিচালিত জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত জরুরি সেবা কার্যক্রম বন্ধ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)।আজ ইসির এনআইডি শাখার পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম বিষয়টি জানিয়েছেন। মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে, মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য জাতীয় পরিচয়পত্র সংশোধনের ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ছাড়া নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে ‘ক-১’, ‘ক’, ‘খ-১’, ‘খ’, ‘গ-১’ ও ‘গ’ ক্যাটাগরির এনআইডি সংশোধন সেবা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। এ ছাড়া অনলাইনে আবেদনযোগ্য আবেদনসমূহ হার্ডকপিতে গ্রহণ করা হবে না। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ‘ক-১’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করবেন সহকারী থানা/উপজেলা নির্বাচন কর্মকর্তা। ‘ক’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করবেন থানা/উপজেলা নির্বাচন কর্মকর্তা। ‘খ-১’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করবেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা। ‘খ’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করবেন জেলা নির্বাচন কর্মকর্তা। ‘গ-১’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করবেন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। আর ‘গ’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করবেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। উল্লেখ্য, নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘ক-১’, ‘ক’, ‘খ-১’ ও ‘খ’ ক্যাটাগরির সংশোধন আবেদন জরুরিভাবে নিষ্পত্তি করে আসছিল ইসি।
শিরোনাম
গোমস্তাপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
চারা রোপণ করলেই হবে না, যত্ন নিতে হবে: ইউএনও মাজহারুল ইসলাম
শিবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র্যালি, ঋণ ও সম্মাননা ক্রেস্ট বিতরণ
নাচোলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
ভোলাহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৩ মৃত্যু
আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের খুনসুটি নিয়ে পর্দায় ‘আমাদের বিশ্বকাপ’
টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল
দেবকে নিয়ে শুভশ্রীর বিশেষ বার্তা
আলিয়ার পাশে ঢাল হয়ে দাঁড়ালেন করণ জোহর
Printed on: July 06, 2026
July 06, 2026
জাতীয়
ইসিতে এনআইডির জরুরি সেবা বন্ধ
সর্বশেষ খবর
গোমস্তাপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
Jul 06, 2026
নাচোলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
Jul 06, 2026
ভোলাহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
Jul 06, 2026