শনিবার ১৫ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 15, 2026
July 06, 2026
বিনোদন
বিনোদন

দেবকে নিয়ে শুভশ্রীর বিশেষ বার্তা

Published: July 06, 2026 at 10:35 AM
দেবকে নিয়ে শুভশ্রীর বিশেষ বার্তা

দীর্ঘদিনের দূরত্ব পেছনে ফেলে আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন টালিউডের জনপ্রিয় দুই তারকা দেব ও শুভশ্রী গাঙ্গুলী। নতুন সিনেমাকে ঘিরে তাদের এই পুনর্মিলন ইতোমধ্যেই ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছে। আর এই প্রত্যাবর্তনের মাঝেই দেবকে নিয়ে হৃদয়ছোঁয়া মন্তব্য করেছেন শুভশ্রী। জানা গেছে, দেবের পরিচালনায় নির্মিতব্য নতুন সিনেমা ‘দেশু সেভেন’-এ অভিনয় করবেন শুভশ্রী। এর মধ্য দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন দেব। ছবিটিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে জোর আলোচনা। একসময় টালিউডের সবচেয়ে জনপ্রিয় জুটিগুলোর একটি ছিলেন দেব ও শুভশ্রী। ‘চ্যালেঞ্জ’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’ এবং ‘খোকাবাবু’র মতো একাধিক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন তারা। পরে ব্যক্তিগত সম্পর্কের অবসানের পর দীর্ঘ সময় একসঙ্গে কাজ করেননি। সেই বিরতির অবসান ঘটিয়ে আবারও একসঙ্গে ফিরছেন এই দুই তারকা। রবিবার দেব সঞ্চালিত জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘দাদাগিরি’-তেও অতিথি হিসেবে হাজির হচ্ছেন শুভশ্রী।


সম্প্রতি দেবের পরিচালনায় কাজ করার অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে শুভশ্রী বলেন, এ বিষয়ে এক লাইনে কিছু বলা সম্ভব নয়। তিনি বলেন, দেবকে নিয়ে বলতে হলে একটি দীর্ঘ সাক্ষাৎকার দিতে হবে। কারণ, দেব সেটির যোগ্য। এক লাইনের মন্তব্যে বিষয়টি সম্পূর্ণ প্রকাশ করা যাবে না। শুভশ্রী আরও জানান, পরিচালক হিসেবে দেবের নতুন যাত্রা তিনি দারুণ উপভোগ করছেন। একজন সহকর্মী হিসেবে দেবের সৃজনশীলতা, দক্ষতা ও মেধারও প্রশংসা করেন তিনি। দীর্ঘ বিরতির পর দেব-শুভশ্রী পর্দায় ফিরছেন। দর্শকদের প্রত্যাশা, একসময় যেমন তারা পর্দায় জাদু দেখিয়েছিলেন, তেমনি নতুন করে আবারও সবাইকে মুগ্ধ করবেন জনপ্রিয় এই জুটি।