সোমবার ০৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ২০ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: July 06, 2026
July 06, 2026
জাতীয়
জাতীয়

৫ দিন দেশজুড়ে অতিভারী বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

Published: July 06, 2026 at 10:07 AM
৫ দিন দেশজুড়ে অতিভারী বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

মৌসুমি বায়ু দেশের ওপর তীব্রভাবে সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে অত্যন্ত প্রবল অবস্থায় রয়েছে। এ ছাড়া নিম্নচাপের কারণে আগামী পাঁচ দিন দেশের সব বিভাগেই দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে।আজ এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। প্রথম দিন আজ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। দ্বিতীয় থেকে পঞ্চম দিন (৭ থেকে ১০ জুলাই এ চার দিন বৃষ্টির প্রকোপ আরও বাড়তে পারে। দেশের আটটি বিভাগেই (রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট) অধিকাংশ জায়গায় দমকা হাওয়াসহ বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সারাদেশের কোথাও কোথাও অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।