দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৯৬ জন। বুধবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ৮ জুলাই পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮ হাজার ১৮০ জনে। এদিকে, ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছে ১০৬ জন। এখন পর্যন্ত মোট নিশ্চিত হামরোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৩ হাজার ৭০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে ৮ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯১ হাজার ২৭০ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮৭ হাজার ৬২৮ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে ৬৫২ জনের। নিশ্চিত হামে মারা গেছেন ৯৩ জন।
শিরোনাম
ফের আল্লুর সঙ্গে শ্রীলীলা
ইরানের যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত ইসরায়েলি বাহিনী
গোমস্তাপুরে ভারতীয় সিরাপ ও মোবাইল ফোন জব্দ
ভোলাহাটে মোটরসাইকেলের ধাক্কায় কৃষক নিহত
ক্যারিয়ারসেরা বোলিংয়ের পর বড় সুখবর পেলেন নাহিদ রানা
ভিন্ন দলের সমর্থক হলেও দিন শেষে টিকে থাকে বন্ধুত্ব
তাজিকিস্তানকে দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান ঢাকার
ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সমাপ্তি ঘোষণা করলেন ট্রাম্প
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের আচরণ তাদের পররাষ্ট্রনীতিরই প্রতিচ্ছবি ইরানের প্রেসিডেন্ট
বিশ্বকাপে বিরতি আজ একদিন পরই শেষ আটের ঝড়
সর্বশেষ খবর
ফের আল্লুর সঙ্গে শ্রীলীলা
Jul 08, 2026
গোমস্তাপুরে ভারতীয় সিরাপ ও মোবাইল ফোন জব্দ
Jul 08, 2026
ভোলাহাটে মোটরসাইকেলের ধাক্কায় কৃষক নিহত
Jul 08, 2026
ক্যারিয়ারসেরা বোলিংয়ের পর বড় সুখবর পেলেন নাহিদ রানা
Jul 08, 2026