শুক্রবার ১০ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: July 10, 2026
July 10, 2026
খেলাধুলা
খেলাধুলা

জিম্বাবুয়ে সিরিজ থেকে ছিটকে গেলেন মুস্তাফিজ

Published: July 10, 2026 at 01:54 PM
জিম্বাবুয়ে সিরিজ থেকে ছিটকে গেলেন মুস্তাফিজ

 

জিম্বাবুয়ে সিরিজে আর খেলা হচ্ছে না মুস্তাফিজুর রহমানের| হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে গেছেন মুস্তাফিজ| দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান এক ভিডিওবার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন| প্রথম ওয়ানডে খেলার পর দ্বিতীয় ওয়ানডেতে খেলেননি মুস্তাফিজুর রহমান| পায়ের চোটের কারণে প্রথম ম্যাচের পরেই তার স্ক্যান করানো হয়| স্ক্যান রিপোর্টে ধরা পড়েছে গ্রেড ওয়ান মাসেল টিয়ার| যে কারণে জিম্বাবুয়ের সফরের বাকি অংশে আর খেলা হচ্ছে না ফিজের| বিসিবির প্রকাশিত ভিডিওতে ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেছেন, হাঁটুতে ওর একটু সমস্যা আছে| সপ্তাহের মত লাগবে ঠিক হতে| মুস্তাফিজ দেশে ফেরত যাবে|