রবিবার ১৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ || ৩০ জিলকদ ১৪৪৭ হিজরি
LIVE
শিরোনাম
Printed on: May 17, 2026
April 13, 2026
বিজ্ঞান ও প্রযুক্তি
বিজ্ঞান ও প্রযুক্তি

পৃথিবী থেকে ১২০ আলোকবর্ষ দূরে ভিন্ন ধরনের সৌরজগতের সন্ধান

Published: April 13, 2026 at 09:55 AM
পৃথিবী থেকে ১২০ আলোকবর্ষ দূরে ভিন্ন ধরনের সৌরজগতের সন্ধান

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা পৃথিবী থেকে প্রায় ১২০ আলোকবর্ষ দূরে অবস্থিত এমন এক সৌরজগৎ আবিষ্কার করেছেন, যা গ্রহ গঠনসংক্রান্ত আমাদের দীর্ঘদিনের প্রচলিত জ্ঞানকে চ্যালেঞ্জ করেছে। ভিন্ন ধরনের এই সৌরজগতে পৃথিবীর মতো দুটি গ্রহের সন্ধানও পাওয়া গেছে, যেগুলোর অবস্থান এবং বিন্যাস বিজ্ঞানীদের ভাবিয়ে তুলেছে।

একটি মাত্র সৌরজগতে দুটি পৃথিবীর মতো গ্রহ থাকা খুবই বিরল ঘটনা। নাসার তথ্যমতে, সুপার–আর্থ হলো এমন পাথুরে জগৎ, যা আয়তনে পৃথিবীর চেয়ে কিছুটা বড়, কিন্তু নেপচুনের চেয়ে ছোট। আর তাই বিজ্ঞানীদের কাছে এই আবিষ্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুটি গ্রহকে পর্যবেক্ষণ করে বোঝা যাবে, একই পরিস্থিতিতে তৈরি হওয়া সত্ত্বেও কেন গ্রহগুলো একে অপরের চেয়ে আলাদা। বিষয়টিকে অনেকটা একই পরিবারে বেড়ে ওঠা দুই যমজ সন্তানের আচরণের পার্থক্যের সঙ্গে তুলনা করা যেতে পারে।

আমাদের নিজস্ব সৌরজগতে একটি নির্দিষ্ট নিয়ম দেখা যায়। সূর্যের কাছাকাছি রয়েছে ছোট ও পাথুরে গ্রহ, যেমন বুধ, শুক্র, পৃথিবী ও মঙ্গল; আর দূরে রয়েছে বিশালাকার গ্যাসীয় গ্রহ বৃহস্পতি ও শনি। কিন্তু নতুন আবিষ্কৃত সৌরজগতে নিয়ম ঠিক উল্টো! এখানে দেখা গেছে, বিশালাকার গ্যাসীয় গ্রহগুলো তাদের নক্ষত্রের কাছাকাছি অবস্থান করছে। পাথুরে বা পৃথিবীর মতো গ্রহগুলো গ্যাসীয় গ্রহগুলোকে ছাড়িয়ে অবস্থান করছে অনেক দূরে। গ্রহগুলোর এই অদ্ভুত বিন্যাসকে বিজ্ঞানীরা ইনসাইড-আউট বা অপ্রচলিত গ্রহ গঠনপ্রক্রিয়া হিসেবে বর্ণনা করছেন। এতে প্রমাণিত হয়, মহাবিশ্বের সব সৌরজগৎ আমাদের সৌরজগতের মতো একই নিয়মে তৈরি হয়নি।