বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন ম্যাথ অলিম্পিয়াডে মেডেল ভোলাহাটের ইফতেখারুল এবার আন্তর্জাতিক পর্বে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর বন্ধ থাকবে ৮ দিন শিবগঞ্জে ডেঙ্গু পরীক্ষার কিট দিলেন এমপি ড. কেরামত চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজাকে ঘিরে সীমান্ত এলাকায় ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ৪০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১
Printed on: October 15, 2026
May 17, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

গোমস্তাপুরে অ্যাডভোকেট মাইনুল ইসলামের দাফন সম্পন্ন

Published: May 17, 2026 at 12:23 PM
গোমস্তাপুরে অ্যাডভোকেট মাইনুল ইসলামের দাফন সম্পন্ন

গোমস্তাপুরে বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মাইনুল ইসলাম (৬৫)-এর দাফন সম্পন্ন হয়েছে। রবিবার সকাল ১০টায় চৌডালা বাগমারা মরহুম জোহুর আহমেদ মিয়া কবরস্থানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে একই কবরস্থানে দাফন করা হয়।

জানাজায় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ, গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন রেজা ও খুরশেদ আলম বাচ্চু, নাচোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের, রহনপুর পৌরসভার সাবেক মেয়র মতিউর রহমান খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এর আগে শনিবার বেলা ২টার দিকে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

অ্যাডভোকেট মাইনুল ইসলাম গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের সোনারপাড়া এলাকার বাসিন্দা এবং চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিবের ভাই। তিনি দীর্ঘদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ কোর্টে আইন পেশায় নিয়োজিত ছিলেন।