বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৮৪ জন ম্যাথ অলিম্পিয়াডে মেডেল ভোলাহাটের ইফতেখারুল এবার আন্তর্জাতিক পর্বে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর বন্ধ থাকবে ৮ দিন শিবগঞ্জে ডেঙ্গু পরীক্ষার কিট দিলেন এমপি ড. কেরামত চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজাকে ঘিরে সীমান্ত এলাকায় ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ৪০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১
Printed on: October 15, 2026
May 16, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

গোমস্তাপুরে স্বর্ণ ও কাপড়ের দোকানে চুরি

Published: May 16, 2026 at 02:37 PM
গোমস্তাপুরে স্বর্ণ ও কাপড়ের দোকানে চুরি

গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলস্টেশন বাজারে স্বর্ণ ও কাপড়ের তিনটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। শনিবার ভোরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। চুরি হওয়া দোকানগুলোর মধ্যে একটি স্বর্ণের দোকান এবং দুটি কাপড়ের দোকান রয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, ভোরের দিকে একদল চোর দোকানগুলোর তালা ভেঙে ভিতরে প্রবেশ করে চুরির চেষ্টা চালায়। ভোর হয়ে যাওয়ায় কাপড়ের দোকানগুলোতে বড় ধরনের ক্ষতি করতে পারেনি চোরেরা। তবে স্বর্ণের দোকান থেকে কিছু স্বর্ণালংকার চুরি হয়েছে বলে দাবি করেন ব্যবসায়ীরা।

ঘটনার খবর পেয়ে গোমস্তাপুর থানার ওসি নূরে আলম এবং রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আতিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

রহনপুর রেলস্টেশন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুজ্জামান বাবু বলেন, “মার্কেটের নৈশপ্রহরীরা দায়িত্ব পালন শেষে চলে যাওয়ার পরই চুরির ঘটনা ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

গোমস্তাপুর থানার ওসি নূরে আলম জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চোরচক্রকে শনাক্ত ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় এখনো ব্যবসায়ীদের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি বলেও জানান তিনি।