শনিবার ০৩ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 03, 2026
October 01, 2026
রাজশাহী
রাজশাহী

রাজশাহীতে অপহরণ মামলার মূল হোতা গ্রেপ্তার

Published: October 01, 2026 at 12:10 PM
রাজশাহীতে অপহরণ মামলার মূল হোতা গ্রেপ্তার

রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় অভিযান চালিয়ে অপহরণ মামলার ১ নম্বর এজাহারনামীয় আসামি ও মামলার মূল হোতা মো. শাকিল আহমেদকে গ্রেপ্তার করেছে সিপিএসসি, এসআরবি-৫, রাজশাহী। এসআরবি-৫ জানায়, আজ রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শাহমখদুম থানাধীন বনলতা আবাসিক এলাকার প্লট নম্বর-৪৫, রোড নম্বর-৫-এর একটি বাসায় অভিযান চালানো হয়। এ সময় ওই বাসা থেকে শাকিল আহমেদকে গ্রেপ্তার করা হয়। তিনি রাজশাহী মহানগরীর গোদাগাড়ী থানার নারায়ণপুর এলাকার মো. ফজলুর রহমানের ছেলে। এসআরবি সূত্রে জানা যায়, শাকিল আহমেদের বিরুদ্ধে রাজপাড়া থানায় অপহরণসহ বিভিন্ন ধারায় মামলা রয়েছে। রাজপাড়া থানার মামলা নম্বর-১০, তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৬। মামলায় দণ্ডবিধি ১৮৬০-এর ৩৬৫, ৩২৩, ৩৮৪, ৩৮৫, ৩৮৬, ৩৮০, ৫০৬ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তারের পর শাকিল আহমেদকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।