শনিবার ০৩ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 03, 2026
October 01, 2026
রাজশাহী
রাজশাহী

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার

Published: October 01, 2026 at 12:09 PM
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার

রাজশাহীর চারঘাটে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে সিপিএসসি, এসআরবি-৫, রাজশাহী। এসআরবি-৫ জানায়, গতকাল রাত ৮টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট থানাধীন ২ নম্বর ওয়ার্ডের মুক্তারপুর পাইকিংপাড়া এলাকায় অভিযান চালানো হয়। বিপ্লবের বালুঘাট কলাবাগানের পূর্ব পাশে পরিচালিত অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল পাওয়া যায়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক অস্ত্রটি জব্দ করা হয়। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ৭.৬৫ এমএম একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন। এসআরবি-৫ জানায়, উদ্ধার করা আলামতগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডিমূলে চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।