মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
সচেতনতা বাড়াতে গোমস্তাপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত রামেক হাসপাতালে ২ ডেঙ্গু রোগীর মৃত্যু টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫ ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব হার্ট দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জের নারায়ণপুরে পুঁতে রাখা ২০ ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক চাঁপাইনবাবগঞ্জে ১১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি; পরিস্থিতি মোকবিলা করতে হবে নভেম্বর পর্যন্ত দূর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, অনুদানও বাড়ালেন প্রধানমন্ত্রী শিশু ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার
Printed on: September 29, 2026
September 29, 2026
রাজশাহী
রাজশাহী

রামেক হাসপাতালে ২ ডেঙ্গু রোগীর মৃত্যু

Published: September 29, 2026 at 02:47 PM
রামেক হাসপাতালে  ২ ডেঙ্গু রোগীর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) গতকাল একই দিনে ২ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। তারা ডেঙ্গু শক সিনড্রোমে মারা গেছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। রামেকের মুখপাত্র ডা. শামীম আহমেদ এই তথ্য নিশ্চিত করে জানান, ফারজানা খাতুন নামের এক নারী গত ২৭ সেপ্টেম্বর সকাল ৭টার দিকে রামেকে ভর্তি হন। তিনি গত ২৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে ডেঙ্গু শক সিনড্রোমে মারা যান। তার বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকূপা ফুলহরি গ্রামে। তিনি একজন গৃহিণী ছিলেন। অন্যদিকে একই দিন রাত ২টা ২২ মিনিটে মারা যায় ৪ বছরের মাইশা নামের এক শিশু। তার বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রামে। তাকে গত ২৬ সেপ্টেম্বর ভর্তি করা হয়েছিল। সেও ডেঙ্গু শক সিনড্রোমে মারা গেছে।