রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার শিশু ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি মো. সারোয়ার জাহান ওরফে মনি (২৩)কে মামলা দায়েরের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে এসআরবি-৫, রাজশাহীর সদর কোম্পানি।
এসআরবি-৫ জানায়, গত ২৮ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী উপজেলার রওশনদিঘি (সাধুর মোড়) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সারোয়ার জাহান চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নারায়ণপুর মুশরিদাবাদ এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, রাজপাড়া থানায় দায়ের করা মামলায় এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ আনা হয়। অভিযোগের ভিত্তিতে ২৫ সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(খ) ধারায় মামলা রুজু করা হয়।
এসআরবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি অভিযোগের ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলে দাবি করা হয়েছে।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।