রাজশাহীর বাগমারা উপজেলায় অভিযান চালিয়ে ১৪ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও ১ দশমিক ৭৮৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সিপিএসসি, এসআরবি-৫, রাজশাহী।
এসআরবি-৫ জানায়, রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বাগমারা থানাধীন হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পূর্বপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আলড্রিন কুমারের বসতবাড়িতে মাদক বিক্রির তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
অভিযানে তার হেফাজত থেকে ১৪ লিটার দেশীয় তৈরি চোলাই মদ, ১ দশমিক ৭৮৫ কেজি গাঁজা এবং একটি ডিজিটাল ওজন মাপার মেশিন জব্দ করা হয়। উদ্ধার করা আলামত নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।
এসআরবি-৫ জানিয়েছে, গ্রেপ্তার আলড্রিন কুমারের বিরুদ্ধে বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।