রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি কামরুজ্জামানকে গ্রেপ্তার করেছে এসআরবি-৫, রাজশাহী। তিনি নওগাঁর মান্দা উপজেলার মোরশিদপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে। এসআরবি-৫ এর প্রেস নোটে জানানো হয়, গত ২২ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে দড়িখড়বোনা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে নওগাঁয় যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে গ্রেপ্তার এড়াতে রাজশাহীর বোয়ালিয়া এলাকায় অবস্থান করছিলেন বলে স্বীকার করেছেন। পরে তাঁকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
শিরোনাম
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
শিবগঞ্জে নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধনে চলছে অভিযান : ২ নম্বর ওয়ার্ডে মিলেছে লার্ভা
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত
একটি শোক সংবাদ---------- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
রাজশাহীতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার
শিবগঞ্জে কাঠমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজের ছাদে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
Printed on: September 24, 2026
September 24, 2026
রাজশাহী
রাজশাহীতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
সর্বশেষ খবর
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
Sep 24, 2026