মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
সচেতনতা বাড়াতে গোমস্তাপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত রামেক হাসপাতালে ২ ডেঙ্গু রোগীর মৃত্যু টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫ ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব হার্ট দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জের নারায়ণপুরে পুঁতে রাখা ২০ ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক চাঁপাইনবাবগঞ্জে ১১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি; পরিস্থিতি মোকবিলা করতে হবে নভেম্বর পর্যন্ত দূর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, অনুদানও বাড়ালেন প্রধানমন্ত্রী শিশু ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার
Printed on: September 29, 2026
September 09, 2026
রাজশাহী
রাজশাহী

রাজশাহীর মোহনপুরে ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

Published: September 09, 2026 at 09:00 AM
রাজশাহীর মোহনপুরে ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

রাজশাহীর মোহনপুরে অভিযান চালিয়ে ৪৫ লিটার ২৫০ মিলিলিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করেছে র‌্যাব-৫-এর সিপিএসসি, রাজশাহী। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তিনজন পালিয়ে যায়।

র‌্যাব-৫ জানায়, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসির একটি আভিযানিক দল মোহনপুর থানাধীন ঘাসিগ্রাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসপুকুর গ্রামে অভিযান চালায়। এ সময় নরেশ, রঞ্জিত ও রিপনের বসতবাড়িতে তল্লাশি চালানো হয়।

অভিযানের সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে পৃথকভাবে তাদের বসতবাড়ির রান্নাঘর থেকে ২৫০ মিলিলিটার ধারণক্ষমতার ১৮০ বোতল চোলাই মদ উদ্ধার করা হয়। জব্দ করা মদের মোট পরিমাণ ৪৫ লিটার ২৫০ মিলিলিটার।

র‌্যাব জানায়, পলাতক নরেশ (৩০), রঞ্জিত (৩৩) ও রিপনের (৩২) বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে মোহনপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।