মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
সচেতনতা বাড়াতে গোমস্তাপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত রামেক হাসপাতালে ২ ডেঙ্গু রোগীর মৃত্যু টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫ ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব হার্ট দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জের নারায়ণপুরে পুঁতে রাখা ২০ ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক চাঁপাইনবাবগঞ্জে ১১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি; পরিস্থিতি মোকবিলা করতে হবে নভেম্বর পর্যন্ত দূর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, অনুদানও বাড়ালেন প্রধানমন্ত্রী শিশু ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার
Printed on: September 29, 2026
August 19, 2026
রাজশাহী
রাজশাহী

রাজশাহীতে অবৈধ স্থাপনার বিরুদ্ধে যৌথ অভিযান, ৫ জনকে অর্থদণ্ড

Published: August 19, 2026 at 02:50 PM
রাজশাহীতে অবৈধ স্থাপনার বিরুদ্ধে যৌথ অভিযান, ৫ জনকে অর্থদণ্ড

রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানাধীন ভদ্রা মোড় এলাকায় অবৈধ স্থাপনার বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে র‌্যাব-৫ ও রাজশাহী সিটি কর্পোরেশন। অভিযানে জনসাধারণের চলাচলের রাস্তায় অবৈধ স্থাপনা নির্মাণ ও আইন অমান্যের দায়ে পাঁচ ব্যক্তিকে বিভিন্ন পরিমাণ অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব-৫-এর সদর কোম্পানি, রাজশাহী এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সমন্বয়ে পরিচালিত মোবাইল কোর্টে নেতৃত্ব দেন সিটি কর্পোরেশনের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম।

অভিযানকালে মহানগরের বিভিন্ন এলাকায় জনসাধারণের চলাচলের রাস্তা দখল করে অবৈধ স্থাপনা তৈরি এবং চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির বিষয়টি শনাক্ত করা হয়। এ সময় আইন অমান্য করায় পাঁচ ব্যক্তিকে ভিন্ন ভিন্ন পরিমাণ অর্থদণ্ড প্রদান করা হয়।

রাজশাহী সিটি কর্পোরেশন জানায়, মহানগরের জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি অবৈধ স্থাপনা উচ্ছেদসহ বিভিন্ন ধরনের এনফোর্সমেন্ট কার্যক্রম অব্যাহত থাকবে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম বলেন, নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ প্রয়োজনীয় এনফোর্সমেন্ট কার্যক্রম চালানো হবে। রাজশাহী মহানগরকে সবার জন্য নিরাপদ ও নির্বিঘ্ন চলাচলের উপযোগী করে গড়ে তুলতে সিটি কর্পোরেশন কাজ করে যাবে।