সোমবার ২৭ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শিবগঞ্জে ভূমি অফিসের নব-নির্মিত অফিস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে কৃষি কর্মকর্তাদের সঙ্গে হারুনুর রশীদের মতবিনিময় গোমস্তাপুরে খাস জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত অন্তত: ১৮ চাঁপাইনবাবগঞ্জে এলজিইডির নবাগত নির্বাহী প্রকৌশলীকে ঠিকাদার সমিতির শুভেচ্ছা ভোলাহাটে র‌্যাবের অভিযানে সিলেট থেকে অপহৃত কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ১ চাঁপাইনবাবগঞ্জে ৭ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন ম্যানেজমেন্টের ভুলে ম্যাচ মিস এলপিএল ছাড়ার হুমকি শাহীনের আধুনিক ক্রিকেট থেকে পাকিস্তান ‘অনেক পিছিয়ে’ এসডিজি অর্জনে আগামী পাঁচ বছরে বাংলাদেশের প্রয়োজন ৪২১ বিলিয়ন ডলার সূর্যবংশীর আরও একটি ফিফটি এগোচ্ছে ভারত
Printed on: July 27, 2026
June 09, 2026
জাতীয়
জাতীয়

হাম উপসর্গে একদিনে ৩ জনের মৃত্যু

Published: June 09, 2026 at 10:05 AM
হাম উপসর্গে একদিনে ৩ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। আজ স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ৯ জুন পর্যন্ত হামের উপসর্গে মোট ৫৩৯ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ৯ জুন পর্যন্ত নিশ্চিত হামে ৯২ জনের মৃত্যু হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৯৮০ জন এবং গত ১৫ মার্চ থেকে ৯ জুন পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৮১ হাজার ৮৪ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৫৪ জন, গত ১৫ মার্চ থেকে ৯ জুন পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা নয় হাজার ৮৩৩ জন। গত ১৫ মার্চ থেকে ৯ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৬ হাজার ১৭০ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৬২ হাজার ২৯২ জন।