অনার্স কোর্স থেকে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় তুলে দেওয়া হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবিকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন’ বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।আজ শিক্ষামন্ত্রীর একান্ত কর্মকর্তা নূরুল আফসার দীপু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বা বিষয় বাতিলের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় কিংবা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে তথ্য প্রচার করা হচ্ছে, তা সঠিক নয়। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উচ্চশিক্ষা সংস্কার এবং শিক্ষাক্রম পর্যালোচনার বিষয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা ও পর্যালোচনা চলছে। তবে বাংলা, ইতিহাস ও দর্শনের মতো মৌলিক বিষয়গুলোতে অনার্স শিক্ষা বন্ধ করার কোনো নীতিগত সিদ্ধান্ত সরকার নেয়নি। নূরুল আফসার দীপু সামাজিক যোগাযোগমাধ্যমের এ গুজবে বিভ্রান্ত না হয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং সরকারের আনুষ্ঠানিক সূত্র থেকে তথ্য নেওয়ার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন।
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়
আন্দোলন শেষে মোদিবিরোধী পোস্টদাতাদের নজরদারিতে দিল্লি পুলিশ
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের অভিযোগ: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
শক্তিশালী পাসপোর্টের তালিকায় আরও দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ
মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা ও অনুদান বাড়াল সরকার, কার্যকর ১ জুলাই থেকে
রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকের জন্য ইসির চিঠি
হৃদয়-সাকিবের নৈপুণ্যে জাফনা কিংসের বড় জয়
অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা, চমক জাকের ও মুশফিক হাসান
Printed on: July 28, 2026
June 09, 2026
জাতীয়
অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়
Jul 27, 2026
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট
Jul 27, 2026