পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান রোববার (৭ জুন) সকালে তিন দিনের সফরে রাশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন। সফরের দ্বিতীয় দিন আগামীকাল সোমবার মস্কোতে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের দ্বিপাক্ষিক বৈঠক হবে। রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তারা মস্কোতে রুশ পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও আরও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সরকারি সফর সম্পর্কে জানিয়েছেন, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের আমন্ত্রণে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ৭ থেকে ৯ জুন রাশিয়া সফর করবেন। আগামী ৮ জুন দুই মন্ত্রী বর্তমান দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করবেন। জাতিসংঘে তাদের পারস্পরিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে, কারণ খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। এই শীর্ষস্থানীয় বাংলাদেশি অতিথির কর্মসূচিতে ফেডারেশন কাউন্সিল, রোসাটম স্টেট কর্পোরেশন এবং আরও কয়েকটি সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও অন্তর্ভুক্ত রয়েছে। এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে ড. খলিলুর রহমানের দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা ইত্যাদি বিষয়ে আলোচনা হবে। একই সঙ্গেমানব পাচারকারীরা রাশিয়ায় অনেক বাংলাদেশি যুবককে চাকরির প্রলোভন দিয়ে নিয়ে গিয়ে তাদেরকে বিপাকে ফেলেছে। এসব বাংলাদেশিকে ফিরিয়ে আনার বিষয়েও আলোচনা হতে পারে।
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৩৩ জন
গোবরাতলায় তিন ইটভাটাকে ১৮ লাখ টাকা জরিমানা
গোমস্তাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন
আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার, ধানের দাম ৩৫ টাকা
রিয়াদসহ সৌদির বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসের দাবি ৪টি
প্রথমবার ছেলের ছবি প্রকাশ্যে আনলেন ভিকি-ক্যাটরিনা
সংসদের চতুর্থ অধিবেশন শুরু কাল
সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ
প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়নে নির্বাচনের পরিকল্পনা: ইসি
Printed on: November 08, 2026
June 07, 2026
জাতীয়
তিন দিনের সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন
Nov 08, 2026
গোবরাতলায় তিন ইটভাটাকে ১৮ লাখ টাকা জরিমানা
Nov 08, 2026
গোমস্তাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন
Nov 08, 2026