ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশন ঘিরে নিরাপত্তায় আগামীকাল থেকে রাজধানীর বেশকিছু এলাকায় আগ্নেয়াস্ত্র বহনসহ সব ধরনের শোভাযাত্রা-বিক্ষোভ ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী রবিবার ৭ জুন ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বিঘ্নে এই অধিবেশন নিশ্চিতে শেরেবাংলা নগরস্থ জাতীয় সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা করা প্রয়োজন। এই অবস্থায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নম্বর-III/৭৬) এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে নিম্নলিখিত এলাকায় শনিবার রাত ১২টা হতে সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও অন্যান্য ক্ষতিকারক এবং দূষণীয় দ্রব্য বহন ছাড়াও যেকোনো প্রকার সমাবেশ, মিছিল-শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করা হলো। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।
শিরোনাম
সাহারা মরুভূমিতে ট্রাক বিকল; তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু
ভোলাহাট সীমান্তে ১২৪ বোতল ভারতীয় নেশার সিরাপসহ আটক ৩
বিশ্বকাপে প্রথমবার ইতিহাস গড়তে আসছে ৫ নতুন দেশ
বাজেট অধিবেশন: সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ
দেশে ফিরেছেন ২৯ হাজার ৬৯৪ জন বাংলাদেশি হজযাত্রী
আগামী ৫০ বছরে পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে ১৫ দেশ
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে সরকার তথ্য প্রতিমন্ত্রী
কারাগারে আইভীকে গান শোনাতেন মমতাজ নিষেধ ছিল একটি গান
ফ্রান্সের পরাজয়ে বড় সুখবরের সঙ্গে দুঃসংবাদও পেল আর্জেন্টিনা
গোমস্তাপুর সীমান্তে ২৮ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের; ২বারের পতাকা বৈঠকেও মেলেনি সমাধান
Printed on: June 05, 2026
June 05, 2026
জাতীয়
বাজেট অধিবেশন: সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
সাহারা মরুভূমিতে ট্রাক বিকল; তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু
Jun 05, 2026
ভোলাহাট সীমান্তে ১২৪ বোতল ভারতীয় নেশার সিরাপসহ আটক ৩
Jun 05, 2026
বিশ্বকাপে প্রথমবার ইতিহাস গড়তে আসছে ৫ নতুন দেশ
Jun 05, 2026
দেশে ফিরেছেন ২৯ হাজার ৬৯৪ জন বাংলাদেশি হজযাত্রী
Jun 05, 2026