শুক্রবার ০৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৯ জিলহজ ১৪৪৭ হিজরি
LIVE
শিরোনাম
দেশে ফিরেছেন ২৯ হাজার ৬৯৪ জন বাংলাদেশি হজযাত্রী আগামী ৫০ বছরে পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে ১৫ দেশ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে সরকার তথ্য প্রতিমন্ত্রী কারাগারে আইভীকে গান শোনাতেন মমতাজ নিষেধ ছিল একটি গান ফ্রান্সের পরাজয়ে বড় সুখবরের সঙ্গে দুঃসংবাদও পেল আর্জেন্টিনা গোমস্তাপুর সীমান্তে ২৮ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের; ২বারের পতাকা বৈঠকেও মেলেনি সমাধান হামের পর ডেঙ্গু দেড় বছরের শিশুর মৃত্যু এবার লোকসভাতেও ভাঙতে চলেছে মমতার দল হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি করল ইসরায়েল যৌথ সংবাদ স‌ম্মেল‌ন সমরাস্ত্র বাণিজ্য জোরদারে সম্মত বাংলাদেশ-তুরস্ক
Printed on: June 05, 2026
June 05, 2026
জাতীয়
জাতীয়

দেশে ফিরেছেন ২৯ হাজার ৬৯৪ জন বাংলাদেশি হজযাত্রী

Published: June 05, 2026 at 02:00 PM
দেশে ফিরেছেন ২৯ হাজার ৬৯৪ জন বাংলাদেশি হজযাত্রী

পবিত্র হজ পালন শেষে মোট ৭১টি ফিরতি ফ্লাইটে সৌদি আরব থেকে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ২৯ হাজার ৬৯৪ জন বাংলাদেশি হজযাত্রী। এছাড়া এখন পর্যন্ত সৌদি আরবে ৪৬ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩০ জন পুরুষ এবং ১৬ জন নারী। এর মধ্যে মক্কায় ৩৫ জন এবং মদিনায় ১১ জন মারা গেছেন। আজ পর্যন্ত এ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। হজ-পরবর্তী ফিরতি ফ্লাইট কার্যক্রম পুরোদমে চলমান রয়েছে এবং আগামী ৩০ জুন পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত হজ বুলেটিনের তথ্য মতে, এখন পর্যন্ত দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩২৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২৬ হাজার ৩৬৬ জন রয়েছেন। এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিবহন করেছে ৯ হাজার ৯৮১ জন, সৌদি এয়ারলাইনস ১১ হাজার ৩৩১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ৭ হাজার ৭০০ জন হাজিকে দেশে পৌঁছে দিয়েছে। এছাড়া অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে সৌদি আরব ছেড়েছেন আরো ৬৮২ জন হজযাত্রী। হজ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট সূত্র জানায়, এ বছর পবিত্র হজ অনুষ্ঠিত হয় গত ২৬ মে।