শুক্রবার ০৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৯ জিলহজ ১৪৪৭ হিজরি
LIVE
Printed on: June 05, 2026
June 05, 2026
জাতীয়
জাতীয়

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু আক্রান্ত ১৪১১

Published: June 05, 2026 at 11:38 AM
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু আক্রান্ত ১৪১১

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৪১১ শিশু।শুক্রবার (৫ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৫ শিশুর মধ্যে প্রত্যেকেরই সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে। এ ছাড়া, এই সময়ে হামে আক্রান্ত ১ হাজার ৪১১ শিশুর মধ্যে নিশ্চত হামে ২৪৩ শিশু এবং সন্দেহজনক হামে ১ হাজার ১৬৮ শিশু শনাক্ত হয়েছে। এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ৭৬ হাজার ৮৭৬ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ৯ হাজার ৫০৩ শিশু। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬২ হাজার ২৮৭ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ৫৮ হাজার ১৫৪ রোগী। এছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে মারা গেছে ৬১০ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ৫১৯ জন এবং নিশ্চিত হামে ৯১ জনের মৃত্যু হয়েছে। দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।