বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ জিলহজ ১৪৪৭ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে তালাবদ্ধ দোকান থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু প্রকৃতি রাঙিয়ে সময়ে আগে গ্রীষ্মেই ফুটেছে বর্ষার কদম ফুল ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৪ জনের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে প্রেমের সম্পর্ক গড়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক মেসার্স মাসকুরা ট্রেডার্সের মালিকের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন; টাকা ফেরত ও শাস্তির দাবি গোমস্তাপুরের বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশইনের চেষ্টা; সতর্ক অবস্থানে বিজিবি চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ আবারও বিয়ে করছেন আমির খান, কনে কে?
Printed on: June 04, 2026
June 04, 2026
জাতীয়
জাতীয়

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৪ জনের মৃত্যু

Published: June 04, 2026 at 10:38 AM
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৪ জনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম এবং সন্দেজনক হামে মোট চার জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে ৯১ জনের মৃত্যু হয়েছে।আজ স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ১৩৬ জন এবং গত ১৫ মার্চ থেকে ৪ জুন পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৭৫ হাজার ৭০৮ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৬৯ জন, গত ১৫ মার্চ থেকে ৪ জুন পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা নয় হাজার ২৬০ জন। ১৫ মার্চ থেকে ৪ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১ হাজার ১৯৪ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৭ হাজার ৪৩ জন। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে তিন জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ৪ জুন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৫১৪ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে এক জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ৪ জুন পর্যন্ত নিশ্চিত হামে ৯১ জনের মৃত্যু হয়েছে।