রবিবার ১৫ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ, ডেঙ্গু ও শিশু নির্যাতন প্রতিরোধে গম্ভীরা পরিবেশনা বিজিবি ও এসআরবির অভিযানে ৮১৯ বোতল ভারতীয় নেশার সিরাপসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণচেষ্টার দায়ে দপ্তরীর ৮ বছর কারাদন্ড চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদ্র ঋণ বিষয়ক জেলা কমিটির সভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৮২ জন ঝগড়ার সময় সঙ্গীকে বলা ঠিক নয় যেসব কথা রাজশাহীতে দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় ৫ জন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে পলশা উচ্চ বিদ্যালয়ে MAR কার্যক্রমের উদ্বোধন ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫২ এমবাপ্পের সঙ্গে সত্যিই কি সম্পর্কের অবনতি হয়েছে জিদানের?
Printed on: November 15, 2026
November 15, 2026
খেলাধুলা
খেলাধুলা

তানজিদের ফিফটিতে বিপর্যয় সামলে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

Published: November 15, 2026 at 11:33 AM
তানজিদের ফিফটিতে বিপর্যয় সামলে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের প্রথম ইনিংসে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। মাত্র ৭ রানে ২ উইকেট হারানোর পর ২২ রানে ৩ উইকেট হারিয়ে আরও চাপে পড়ে স্বাগতিকেরা। তবে তানজিদ হাসান ও তাওহিদ হৃদয়ের ব্যাটে সেই বিপর্যয় সামলে ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছে দল। তানজিদের ফিফটির পর মধ্যাহ্নভোজের বিরতিতে গেছে বাংলাদেশ। মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ২৬ ওভারে ৩ উইকেটে ৯১ রান। তানজিদ ৫১ এবং হৃদয় ২৩ রানে অপরাজিত আছেন। চতুর্থ উইকেটে দুজনের জুটিতে এসেছে ৬৯ রান। শুরুটা অবশ্য মোটেও ভালো হয়নি বাংলাদেশের। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম বলেই আউট হন অভিষিক্ত মাহফিজুল ইসলাম। কাগিসো রাবাদার বলে গালিতে মার্কো ইয়ানসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই ডানহাতি ওপেনার। এরপর ৩.১ ওভারে রাবাদার বলে উইকেটের পেছনে ক্যাচ দেন মুমিনুল হকও। ৭ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এরপর তানজিদ ও নাজমুল হোসেনের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে দল। দুজনের ব্যাটে কয়েকটি দৃষ্টিনন্দন শটও দেখা যায়। তবে দলীয় ২২ রানে নাজমুলকে বোল্ড করে নিজের তৃতীয় উইকেট তুলে নেন রাবাদা। ফুল লেন্থের বল ভেতরে ঢুকে যাওয়ায় ড্রাইভ করতে গিয়ে স্টাম্প হারান নাজমুল। এরপর উইকেটে এসে তানজিদের সঙ্গে জুটি গড়েন তাওহিদ হৃদয়। দুজনের ব্যাটে ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। এই জুটিতে একপর্যায়ে ৬৯ রান যোগ হয়। এই সময়ে অবশ্য দুবার জীবন পেয়েছেন তানজিদ ও হৃদয়। মার্কো ইয়ানসেনের বলে তানজিদের ব্যাটে লেগে ওঠা ক্যাচ পয়েন্টে ধরতে পারেননি অ্যাকারম্যান। পরের ওভারে ওয়িয়েন মুল্ডারের বলে তৃতীয় স্লিপে ক্যাচ হওয়ার হাত থেকে বেঁচে যান হৃদয়। তবে সুযোগ কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় টেস্ট ফিফটি তুলে নেন তানজিদ। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে একটি সেঞ্চুরিও করেছিলেন তিনি। মাঝের পাঁচ ইনিংসে ভালো করতে না পারলেও আজ আবার রানে ফিরলেন এই বাঁহাতি ব্যাটসম্যান।