লিওনেল মেসিকে ছাড়া নতুন পথচলা শুরু হলো আর্জেন্টিনার। কিন্তু সেই শুরুটা মোটেও সুখকর হলো না বিশ্বচ্যাম্পিয়নদের। ঘরের মাঠে উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরে গেছে লিওনেল স্কালোনির দল। বল দখল থেকে আক্রমণ, বেশির ভাগ পরিসংখ্যানেই এগিয়ে ছিল আর্জেন্টিনা। কিন্তু গোলের হিসাবে শেষ হাসি হেসেছে উরুগুয়ে। শুক্রবার বুয়েন্স এইরেসের লা বোম্বোনেরায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয় দুই দল। মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর এটিই ছিল আর্জেন্টিনার প্রথম ম্যাচ। শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখে খেলেছে স্বাগতিকেরা। ম্যাচে ৭২ শতাংশ বল দখলে রাখে তারা। লক্ষ্যে শটও বেশি ছিল আর্জেন্টিনার, মোট৬টি। উরুগুয়ের লক্ষ্যে শট ছিল ৩টি। কিন্তু সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে এগিয়ে ছিল সফরকারীরা। প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। বিরতির পর অবশ্য দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে নিয়ে নেয় উরুগুয়ে। ৪৮তম মিনিটে লিসান্দ্রো মার্তিনেসের হেড ক্লিয়ার করতে গিয়ে বল লিওনার্দো বালের্দির গায়ে লেগে জালে ঢুকে যায়। আত্মঘাতী গোলে এগিয়ে যায় সফরকারীরা। পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে উরুগুয়ে। দারউইন নুনেসের শট কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দিয়েছিলেন আর্জেন্টিনার গোলরক্ষক খেরোনিমো রুলি। সেই কর্নার থেকেই আসে দ্বিতীয় গোল। জর্জিয়ান দে আরাসকায়েতার নেওয়া কর্নারে কাছের পোস্টে ফ্লিক করে বল জালে পাঠান ম্যাক্সিমিলিয়ানো আরাউহো। দুই গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি আর্জেন্টিনা। ব্যবধান কমানোর জন্য একের পর এক আক্রমণ চালাতে থাকে তারা। ৬৬তম মিনিটে ফ্রি কিক থেকে পাওয়া সুযোগ কাজে লাগাতে পারেননি লিসান্দ্রো মার্তিনেস। দুই মিনিট পর নিকো পাজের শটও উরুগুয়ের গোলরক্ষককে পরাস্ত করতে পারেনি। অবশেষে ৭৩তম মিনিটে গোল পায় স্বাগতিকেরা। বদলি হিসেবে নামা জিয়ানলুকা প্রেস্তিয়ান্নির কাটব্যাক থেকে বল পেয়ে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে দুর্দান্ত শট নেন হুলিয়ান আলভারেস। তাঁর শট পোস্টে লেগে জালে জড়ালে ম্যাচে ফেরার আশা দেখে আর্জেন্টিনা। শেষ দিকে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে স্কালোনির দল। কিন্তু উরুগুয়ের রক্ষণ ভাঙতে পারেনি তারা। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে সফরকারীরা। এই হারে দীর্ঘদিনের একটি ধারাও থামল আর্জেন্টিনার। ঘরের মাঠে প্রীতি ম্যাচে ২৯ বছর ১০ মাস ১৬ দিন পর হারল তারা। ৩৯ ম্যাচ ধরে চলা অপরাজিত থাকার ধারায় ছেদ পড়ল। এর মধ্যে ৩৫ ম্যাচে জয় এবং চারটিতে ড্র করেছিল আলবিসেলেস্তেরা। মেসির বিদায়ের পর আর্জেন্টিনার সামনে এখন নতুন বাস্তবতা। সেই বাস্তবতায় প্রথম পরীক্ষাতেই হারল বিশ্বচ্যাম্পিয়নরা। আগামী ১৭ নভেম্বর কোস্টারিকার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। একই দিনে ডোমিনিকান রিপাবলিকের মুখোমুখি হবে উরুগুয়ে।
শিরোনাম
জেলায় ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৪২ জন, ছাড়পত্র ২০ জনকে
চাঁপাইনবাবগঞ্জে সন্দেহভাজন হামে আক্রান্ত আরো এক শিশু
চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন
বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় সিরাপ ও সোলার প্যানেল জব্দ
পাকিস্তানের সিনেমা ও প্রেক্ষাগৃহ নিয়ে সেদিন কী বলেছিলেন শাকিব
আগামী সপ্তাহে চীনে ট্রাম্প, পুতিন ও শি জিনপিংয়ের যৌথ বৈঠকের পরিকল্পনা
কেরালা উৎসবের মূল প্রতিযোগিতায় ‘বনলতা সেন’
শাপলা ফুলের মাঝে আরেক ফুল সুমাইয়া শিমু
রেদওয়ান রনি-টুম্পার নাম ভাঙিয়ে শিশুশিল্পী নেওয়ার ফাঁদ, নির্মাতার সতর্কবার্তা
বঙ্গোপসাগরে লঘুচাপ, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’
Printed on: November 14, 2026
November 14, 2026
খেলাধুলা
৩৯ ম্যাচ অপরাজিত আর্জেন্টিনা উরগুয়ের কাছে হারল
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে সন্দেহভাজন হামে আক্রান্ত আরো এক শিশু
Nov 14, 2026