শনিবার ১৪ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
জেলায় ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৪২ জন, ছাড়পত্র ২০ জনকে চাঁপাইনবাবগঞ্জে সন্দেহভাজন হামে আক্রান্ত আরো এক শিশু চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় সিরাপ ও সোলার প্যানেল জব্দ পাকিস্তানের সিনেমা ও প্রেক্ষাগৃহ নিয়ে সেদিন কী বলেছিলেন শাকিব আগামী সপ্তাহে চীনে ট্রাম্প, পুতিন ও শি জিনপিংয়ের যৌথ বৈঠকের পরিকল্পনা কেরালা উৎসবের মূল প্রতিযোগিতায় ‘বনলতা সেন’ শাপলা ফুলের মাঝে আরেক ফুল সুমাইয়া শিমু রেদওয়ান রনি-টুম্পার নাম ভাঙিয়ে শিশুশিল্পী নেওয়ার ফাঁদ, নির্মাতার সতর্কবার্তা বঙ্গোপসাগরে লঘুচাপ, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’
Printed on: November 14, 2026
November 14, 2026
খেলাধুলা
খেলাধুলা

ব্রাজিলকে ২-৩ গোলে হারিয়ে জাপানের রূপকথার জয়

Published: November 14, 2026 at 12:36 PM
ব্রাজিলকে ২-৩ গোলে হারিয়ে জাপানের রূপকথার জয়

সিঙ্গাপুরের প্রীতি ম্যাচটি যে এমন এক নাটকীয় ও উত্তেজনাকর পরিণতির দিকে যাবে, তা হয়তো কেউ কল্পনাও করেনি। দুর্দান্ত কামব্যাক করেও শেষ রক্ষা হলো না ব্রাজিলের।শনিবার ম্যাচের একেবারে শেষ মুহূর্তে (৯০ মিনিটে) জাপানি বদলি খেলোয়াড় সাকামোতোর করা গোলে ৩-২ ব্যবধানে সেলেসাওদের স্তব্ধ করে দিল জাপান। আর এই শেষ মুহূর্তের গোলটি নিয়েই মাঠে বাঁধলো চরম হুলুস্থুল, রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে মেজাজ হারিয়ে লাল কার্ড দেখলেন খোদ ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ও দলের তারকা ফরোয়ার্ড রাফিনিয়া! ম্যাচের শুরু থেকেই জাপানের গতিময় ফুটবলের সামনে খেই হারিয়ে ফেলেছিল ব্রাজিল। ১৫ মিনিটে তাকুফাসা কুবো এবং ১৯ মিনিটে নাকামুরার দুর্দান্ত দুই গোলে ২-০ তে এগিয়ে যায় জাপান। প্রথমার্ধের সেই ধাক্কা সামলে দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় সেলেসাওরা। রিয়াল মাদ্রিদ সুপারস্টার ভিনিসিউস জুনিয়র ৩৫ মিনিটে প্রথম গোল শোধ করার পর ৭৪ মিনিটে আবারও জাদুকরি শটে স্কোরলাইন ২-২ করেন। মনে হচ্ছিল, ম্যাচটি সমতায় শেষ হতে চলেছে। কিন্তু আসল নাটক তো বাকি ছিল ম্যাচের শেষ মুহূর্তে! ৯০ মিনিটে জাপানের আক্রমণ গড়ার পথে মিনামিরোর একটি ট্যাকল নিয়ে তীব্র আপত্তি জানায় ব্রাজিল শিবির। তাদের দাবি ছিল, ফাউল করা হয়েছিল। কিন্তু রেফারি খেলা চালিয়ে যান এবং সেই সুযোগ কাজে লাগিয়ে জাপানের বদলি খেলোয়াড় সাকামোতো দারুণ এক ফিনিশিংয়ে গোল করে দলকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন। গোল হজম করতেই মেজাজ হারিয়ে ফেলেন ক্ষিপ্ত ব্রাজিলিয়ানরা। ব্রুনো গিমারেসের নেতৃত্বে রেফারিকে ঘিরে শুরু হয় তুমুল প্রতিবাদ। ডাগআউট থেকে বেরিয়ে এসে চড়াও হন কোচ কার্লো আনচেলত্তিও। অতিরিক্ত প্রতিবাদের খেসারত হিসেবে লাল কার্ড দেখতে হয় আনচেলত্তি ও রাফিনিয়াকে। জয় তো হাতছাড়া হলোই, সঙ্গে কোচ ও তারকা খেলোয়াড়কে লাল কার্ডের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের!