শনিবার ১৪ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
জেলায় ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৪২ জন, ছাড়পত্র ২০ জনকে চাঁপাইনবাবগঞ্জে সন্দেহভাজন হামে আক্রান্ত আরো এক শিশু চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় সিরাপ ও সোলার প্যানেল জব্দ পাকিস্তানের সিনেমা ও প্রেক্ষাগৃহ নিয়ে সেদিন কী বলেছিলেন শাকিব আগামী সপ্তাহে চীনে ট্রাম্প, পুতিন ও শি জিনপিংয়ের যৌথ বৈঠকের পরিকল্পনা কেরালা উৎসবের মূল প্রতিযোগিতায় ‘বনলতা সেন’ শাপলা ফুলের মাঝে আরেক ফুল সুমাইয়া শিমু রেদওয়ান রনি-টুম্পার নাম ভাঙিয়ে শিশুশিল্পী নেওয়ার ফাঁদ, নির্মাতার সতর্কবার্তা বঙ্গোপসাগরে লঘুচাপ, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’
Printed on: November 14, 2026
November 14, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় সিরাপ ও সোলার প্যানেল জব্দ

Published: November 14, 2026 at 02:20 PM
বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় সিরাপ ও সোলার প্যানেল জব্দ


শিবগঞ্জ ও সদর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে নেশাজাতীয় ভারতীয় সিরাপ ও সোলার প্যানেল জব্দ করেছে ৫৩ বিজিবি। পৃথক দুটি অভিযানে এগুলো জব্দ করা হয় বলে আজ পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ৫৩ বিজিবি। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ অভিযানগুলোর সত্যতা নিশ্চিত করে জানান, ৫৩ বিজিবির অধীন মনাকষা বিওপির একটি টহল দল গোপন তথ্যের ভিত্তিতে পারচৌকা গ্রামে অভিযান চালায়। অভিযানে ২৭ বোতল ভারতীয় নেশাজাতীয় ও ৩৯ বোতল এস্কাফ সিরাপ জব্দ করে। গতকাল রাত ১০টার দিকে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়েছে। অপর অভিযানে বিজিবি আরো জানায়, গতকতল সন্ধ্যায় ৫৩ বিজিবির জহুরপুরটেক বিওপির একটি টহল দল গোপন তথ্যের ভিত্তিতে সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নতুনপাড়া গ্রামে অভিযান চালায়। এসময় ৯টি ভারতীয় সোলার প্যানেল জব্দ করে।