“ডায়াবেটিসে
দেরি নয়, ব্যবস্থা নিন এখনই”- প্রতিপাদ্যে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন উপলক্ষে আজ চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক
সমিতির উদ্যোগে পদযাত্রা, আলোচনা অনুষ্ঠান ও বিনামূল্যে নতুন
রোগীদের ডায়াবেটিস পরীক্ষা করা হয়েছে। পদযাত্রায় ডায়াবেটিক সমিতির পরিচালক ডা. দুররুল হোদা নেতৃত্ব দেন। পদযাত্রাটি ডায়াবেটিক সমিতি থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে। পরে চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক হাসপাতালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন— ডায়াবেটিক হাসপাতালের পরিচালক ডা. দুররুল হোদা, সিনিয়র মেডিকেল অফিসার ডা. নাইমুল হক ও প্রশাসনিক
কর্মকর্তা গোলাম মোস্তফা। আলোচনাকালে বক্তারা বলেন, আগামী ১৬, ১৭ ও ১৮
নভেম্বর বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে নতুন রোগীদের ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসা দেয়া
হবে। কর্মসূচিতে অংশগ্রহণ করেন ডায়াবেটিক সমিতির নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীগণ।