শনিবার ১৪ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
জেলায় ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৪২ জন, ছাড়পত্র ২০ জনকে চাঁপাইনবাবগঞ্জে সন্দেহভাজন হামে আক্রান্ত আরো এক শিশু চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় সিরাপ ও সোলার প্যানেল জব্দ পাকিস্তানের সিনেমা ও প্রেক্ষাগৃহ নিয়ে সেদিন কী বলেছিলেন শাকিব আগামী সপ্তাহে চীনে ট্রাম্প, পুতিন ও শি জিনপিংয়ের যৌথ বৈঠকের পরিকল্পনা কেরালা উৎসবের মূল প্রতিযোগিতায় ‘বনলতা সেন’ শাপলা ফুলের মাঝে আরেক ফুল সুমাইয়া শিমু রেদওয়ান রনি-টুম্পার নাম ভাঙিয়ে শিশুশিল্পী নেওয়ার ফাঁদ, নির্মাতার সতর্কবার্তা বঙ্গোপসাগরে লঘুচাপ, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’
Printed on: November 14, 2026
November 14, 2026
বিনোদন
বিনোদন

শাপলা ফুলের মাঝে আরেক ফুল সুমাইয়া শিমু

Published: November 14, 2026 at 01:57 PM
শাপলা ফুলের মাঝে আরেক ফুল সুমাইয়া শিমু

একসময় টেলিভিশন নাটকের নিয়মিত মুখ ছিলেন অভিনেত্রী সুমাইয়া শিমু। অভিনয় ও বিজ্ঞাপনের ব্যস্ততা থেকে অনেকটা দূরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝেমধ্যে নিজের উপস্থিতি জানান দেন তিনি। এবার লাল শাপলার সৌন্দর্যের মাঝে সাদা শাড়িতে ধরা দিয়ে ভক্তদের নজর কেড়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করেছেন সুমাইয়া শিমু। ছবিতে দেখা যায়, শাপলাভরা জলাশয়ের মাঝে নৌকায় বসে আছেন তিনি। পরনে সাদা শাড়ি, লাল পাড় ও নকশায় সাজানো। খোলা চুল আর মিষ্টি হাসিতে এক স্নিগ্ধ রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী। চারপাশে ফুটে থাকা লাল শাপলা আর নৌকায় বসে থাকা সুমাইয়ার এই উপস্থিতিতে ফুটে উঠেছে বাংলার চিরচেনা প্রকৃতির সৌন্দর্য। ছবিগুলো প্রকাশের পর প্রশংসা দেখা যাচ্ছে মন্তব্যের ঘরে। সে তালিকায় আছেন বিজরী বরকত উল্লাহ, মৌসুমী নাগ ও ফারজানা চুমকির মতো অভিনেত্রীরা। ফারজানা চুমকি লিখেছেন, ‘ফুলের মধ্যে আছে আর একটা ফুল’। একসময় ছোট পর্দায় নিয়মিত অভিনয় করলেও বর্তমানে সংসার ও ব্যক্তিগত জীবনেই বেশি সময় দিচ্ছেন সুমাইয়া শিমু। পর্দায় নিয়মিত না থাকলেও তার ভক্তদের আগ্রহ যে এখনো কমেনি, নতুন ছবিগুলোতে পাওয়া প্রতিক্রিয়াই যেন তার প্রমাণ।