শনিবার ১৪ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
জেলায় ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৪২ জন, ছাড়পত্র ২০ জনকে চাঁপাইনবাবগঞ্জে সন্দেহভাজন হামে আক্রান্ত আরো এক শিশু চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় সিরাপ ও সোলার প্যানেল জব্দ পাকিস্তানের সিনেমা ও প্রেক্ষাগৃহ নিয়ে সেদিন কী বলেছিলেন শাকিব আগামী সপ্তাহে চীনে ট্রাম্প, পুতিন ও শি জিনপিংয়ের যৌথ বৈঠকের পরিকল্পনা কেরালা উৎসবের মূল প্রতিযোগিতায় ‘বনলতা সেন’ শাপলা ফুলের মাঝে আরেক ফুল সুমাইয়া শিমু রেদওয়ান রনি-টুম্পার নাম ভাঙিয়ে শিশুশিল্পী নেওয়ার ফাঁদ, নির্মাতার সতর্কবার্তা বঙ্গোপসাগরে লঘুচাপ, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’
Printed on: November 14, 2026
November 14, 2026
খেলাধুলা
খেলাধুলা

দলের কারও ফিফটিও নেই, মোসাদ্দেকের একারই ১৩৭

Published: November 14, 2026 at 12:46 PM
দলের কারও ফিফটিও নেই, মোসাদ্দেকের একারই ১৩৭

জাতীয় লিগের শেষ রাউন্ডের প্রথম দিনে ময়মনসিংহের হয়ে সেঞ্চুরি পেয়েছেন মোসাদ্দেক হোসেন। চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকা খুলনার বিপক্ষে প্রথম ইনিংসে ভালো সংগ্রহের পথে আছে রংপুর। শেষ রাউন্ডে অন্তত ড্র করলেই জাতীয় লিগে রেকর্ড অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন হবে খুলনা।


মোসাদ্দেকের সেঞ্চুরি

সিলেটের একাডেমি মাঠে রাজশাহীর বিপক্ষে সেঞ্চুরি পেয়েছেন ময়মনসিংহের মোসাদ্দেক হোসেন। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তাঁর ১২তম সেঞ্চুরি, ২০১৮ সালে বিসিএলের পর আবার এই সংস্করণে সেঞ্চুরি পেলেন তিনি। তাঁর অপরাজিত ১৩৭ রানের ইনিংসে ভর করে ৭ উইকেট হারিয়ে ৩০৯ রানে প্রথম দিন শেষ করেছে ময়মনসিংহ। দলের আর কোনো ব্যাটসম্যান ফিফটিও পাননি। মোসাদ্দেকের পর দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান এসেছে আল আমিন জুনিয়রের ব্যাট থেকে।


ফজলে মাহমুদের ফিফটি

খুলনা বিভাগীয় স্টেডিয়ামে সিলেটের প্রতিপক্ষ বরিশাল। টস জিতে আগে ব্যাট করতে নেমে ২০৩ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ফেলে বরিশাল। ব্যাটসম্যানদের মধ্যে শুধু ফজলে মাহমুদই ফিফটি পেয়েছেন। ১৫৬ বল খেলে ৬৮ রান করে দিন শেষে অপরাজিত আছেন তিনি। ২ উইকেট করে পেয়েছেন সিলেটের আবু জায়েদ, নাসুম আহমেদ ও নাঈম আহমেদ।


চট্টগ্রাম অলআউট ২৮৮ রানে

ঢাকার বিপক্ষে ২৮৮ রানে অলআউট হয়ে গেছে চট্টগ্রাম। ওপেনার সাদিকুর রহমানের সঙ্গে তাদের হয়ে ফিফটি পেয়েছেন শাহ পরান। কিন্তু অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতায় তারা আর বেশি দূর যেতে পারেনি। ঢাকার হয়ে সুমন খান তিন ও সালাউদ্দীন শাকিল দুই উইকেট পেয়েছেন। প্রথম দিনের শেষ বিকেলে ব্যাট করতে নেমে ৭ ওভারে কোনো উইকেট না হারিয়ে ২০ রান করেছে ঢাকা। আল বিন সিদ্দিক ৬ ও আনিসুল ইসলাম ১৪ রান করে অপরাজিত আছেন।


রংপুরের ৩২০

দলের কোনো ব্যাটসম্যান তিন অঙ্কের দেখা না পেলেও প্রথম ইনিংসে খুলনার বিপক্ষে ভালো সংগ্রহের পথে আছে রংপুর। প্রথম দিন শেষে ৭ উইকেট হারিয়ে ৩২০ রান করেছে তারা। ওপেনার মিম মোসাদ্দেক আজ আবার ফিফটি পেয়েছেন। এবারের জাতীয় লিগে ১৩ ইনিংসে এ নিয়ে আটবার পঞ্চাশ পেরোনো রান এল তাঁর ব্যাট থেকে। রংপুরের হয়ে সর্বোচ্চ ৭৩ রান এসেছে আব্দুল্লাহ আল মামুনের ব্যাটে, ফিফটি পেয়েছেন একসময়ের তারকা অলরাউন্ডার নাসির হোসেনও। দুই উইকেট করে পান খুলনার সফর আলী ও শেখ পারভেজ। এই ম্যাচ জিতলে বা ড্র করলেও চ্যাম্পিয়ন হয়ে যাবে খুলনা।