এক
বছর আগে আইপিএলে ৯ কোটি ২০
লাখ রুপির ডাক উঠেছিল মোস্তাফিজের। কিন্তু নানা নাটকীয়তার সেই ডাকে মাঠে নামা হয়নি। এবার সেই দরজাতেই আবার কড়া নাড়ছেন কাটার মাস্টার। সঙ্গে আছেন আরও ৬ বাংলাদেশি। ১৬
ডিসেম্বর গোয়ায় বসবে ২০২৭ আইপিএলের মিনি নিলাম। ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী- মোস্তাফিজের সঙ্গে নিলামে নাম লিখিয়েছেন নাহিদ রানা, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন ও তাওহীদ হৃদয়।
বিসিবির এক কর্মকর্তার ভাষ্য-নিলামে আগ্রহী ক্রিকেটারদের নাম চেয়ে ইমেইল পাঠিয়েছিল আইপিএল কর্তৃপক্ষ। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ তালিকাসহ ফিরতি মেইল দেয়। চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ৩ ডিসেম্বর।