বুধবার ৩০ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ভোলাহাট সীমান্তে বিজিবির উদ্যোগে বেকার যুবকদের ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ শুরু ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চাঁপাইনবাবগঞ্জে হাসপাতালে ভর্তি ১২১ চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে প্রতিরোধে মাধ্যমিক বিদ্যালয়ে ‘কমিউনিটি এনগেজমেন্ট সভা’ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, দুই বাড়িতে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে অজ্ঞাত ব্যক্তিদের ছুরিকাঘাতে যুবক খুন, আটক ১ রাত বাড়লেই পায়ে ব্যথা বাড়ে মেনে চলুন ৩ নিয়ম সকালের নাশতায় ঝটপট ডিম-রুটির পিজা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী স্কোয়াড ঘোষণা বায়ার্নের সঙ্গে নতুন চুক্তিতে কঠিন শর্ত ওলিসের পাকিস্তানে যাচ্ছে না জিম্বাবুয়ে, বাতিলের পথে ত্রিদেশীয় সিরিজ
Printed on: September 30, 2026
September 30, 2026
বিনোদন
বিনোদন

টম হল্যান্ডের এক মন্তব্য বদলে দিল সবকিছু ফ্লোরেন্স পিউর

Published: September 30, 2026 at 11:53 AM
টম হল্যান্ডের এক মন্তব্য বদলে দিল সবকিছু ফ্লোরেন্স পিউর

‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমায় ইয়েলেনা বেলোভা চরিত্রে ফ্লোরেন্স পিউর উপস্থিতির পেছনে নাকি বড় ভূমিকা রয়েছে টম হল্যান্ডের।সম্প্রতি ‘দ্য টুনাইট শো স্টারিং জিমি ফ্যালন’ অনুষ্ঠানে হাজির হয়ে ফ্লোরেন্স পিউ নিজেই বিষয়টি জানান। পিউ বলেন, ‘সবকিছুই টমের কারণে হয়েছে। তিনি আরও বলেন, ‘কয়েক বছর আগে যখন আমার মার্ভেল-এর সঙ্গে যাত্রা শুরু হয় এবং ‘ব্ল্যাক উইডো’ সিনেমা মুক্তি পায়, তখন ইয়েলেনা চরিত্র অন্য বড় সুপারহিরো চরিত্রগুলোর মতো এতটা জনপ্রিয় ছিল না। পিউর ভাষ্য, ‘টম হল্যান্ড তার আগের একটি সিনেমার রেড কার্পেট অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন, পরবর্তী সিনেমায় তিনি ফ্লোরেন্স পিউর সঙ্গে কাজ করতে চান। হল্যান্ডের সেই মন্তব্যের পর থেকেই ভক্তদের মধ্যে দুজনকে একসঙ্গে দেখার আগ্রহ তৈরি হয়। ফ্লোরেন্স পিউ ২০২১ সালে ‘ব্ল্যাক উইডো’ সিনেমার মাধ্যমে প্রথমবার ইয়েলেনা বেলোভা চরিত্রে অভিনয় করেন। এরপর ২০২৫ সালের ‘থান্ডারবোল্টস’এবং ২০২৬ সালের ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমাতেও চরিত্রটি ফিরিয়ে আনেন তিনি। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে ইয়েলেনা একজন প্রশিক্ষিত ঘাতক এবং ব্ল্যাক উইডো পরিচয়ের উত্তরসূরি হিসেবে পরিচিত। এদিকে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর বক্স অফিস সাফল্য নিয়েও উচ্ছ্বসিত পিউ। সিনেমাটির বিশাল আয়ের প্রসঙ্গে তিনি মজা করে বলেন, ‘ওয়েল ডান, স্পাইডি! শেষ হচ্ছে ‘কফি উইথ করণ’, ফিরে দেখা যাক বিতর্কিত ৫ ঘটনাশেষ হচ্ছে ‘কফি উইথ করণ’, ফিরে দেখা যাক বিতর্কিত ৫ ঘটনা অন্যদিকে, ফ্লোরেন্স পিউকে আবারও দেখা যাবে ‘ডিউন: পার্ট থ্রি’ সিনেমায়। সেখানে তিনি প্রিন্সেস ইরুলান করিনো চরিত্রে ফিরবেন। একই সময়ে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ সিনেমাতেও ইয়েলেনা চরিত্রে তাকে দেখা যাবে। অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ পরিচালনা করছেন অ্যান্থনি ও জো রুশো, যারা এর আগে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ পরিচালনা করেছিলেন।