দীর্ঘ ক্যারিয়ারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বিভিন্ন চরিত্রে নিজেকে ভেঙে উপস্থাপন করেছেন। তবু থামতে চান না টালিউডের এই গুণী অভিনেতা। এখনো ভাবেন, দর্শককে আরো নতুন কী দেখানো যায়! আজ বুধবার, ৩০ সেপ্টেম্বর ৬৪ বছরে পা দিয়েছেন কলকাতার সিনেমার পোস্টার বয় প্রসেনজিৎ। ভালোবেসে অনেকে তাকে বুম্বাদা বলেও ডাকে। জন্মদিনের আগে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের চরিত্র বাছাই ও নতুন কিছু করার চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছেন তিনি। নতুন চরিত্র বাছাইয়ের প্রসঙ্গে প্রসেনজিৎ বলেন, 'এত চরিত্র করে ফেলেছি। এখন ভাবতে হয়, নতুন আর কী করব! তার মতে, নিজেকে নতুনভাবে ভাঙারও একটা সীমা রয়েছে। আর সেই কারণেই প্রতিটি নতুন ছবিতে আগের কাজ থেকে আলাদা কিছু খুঁজে নেওয়া এখন বেশ কঠিন। তবে নতুন কিছু করার আগ্রহ একটুও কমেনি তার। বরং গত কয়েক বছর ধরে নিজেকে নতুনভাবে আবিষ্কারের এই লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। তবে প্রতিটি ছবিতেই যে একেবারে অন্যরকম চরিত্র করবেন, এমনটাও নয়। প্রসেনজিৎ জানান, বছরে দু’টি ছবি বাণিজ্যিক দিক মাথায় রেখে করতে চান। পাশাপাশি আরও এক-দুটি ছবিতে এমন চরিত্রে অভিনয় করতে চান, যেখানে দর্শক তাকে একেবারে অন্যভাবে দেখতে পাবেন। তিনি বলেন, 'সবটাই যদি অন্য প্রসেনজিৎ করতে যাই, তা হলে আমার চলবে কী করে? এখন আর এত রকমের চরিত্র বেছে বেছে করার মতো আসছে না। যা-ই আসছে, আমি প্রায় তার কাছাকাছি করে ফেলেছি গত কয়েক বছরে'। তারপরও কিছু চরিত্রের স্বপ্ন দেখেন প্রসেনজিৎ। বিশেষ করে ‘দ্য গডফাদার’-এর মার্লন ব্র্যান্ডোর চরিত্রটি তাকে এখনও টানে। অনেক ইচ্ছে থাকলেও এই চরিত্রে কাজ করা হয়নি তার। অভিনেতার কথায়, ‘গডফাদারে মার্লন ব্র্যান্ডোর চরিত্রটা করার ইচ্ছা আছে!’ অথবা ওই ধাঁচের শক্তিশালী কোনো চরিত্রে নিজেকে দেখতে চান তিনি। একসময় রোম্যান্টিক নায়ক হিসেবে দর্শকের কাছে তুমুল জনপ্রিয় ছিলেন প্রসেনজিৎ। সেই পরিচিত ঘরানায় আবার ফিরবেন কি না- এমন প্রশ্নে পুরোনো ধরনের চরিত্র বারবার করতে চান না বলে জানিয়েছেন তিনি। রোম্যান্টিক গল্পে ফিরতে আপত্তি নেই, তবে সেখানে অবশ্যই নতুনত্ব থাকতে হবে। একসময় বাংলা সিনেমার শো হাউসফুল করা দর্শকদের আবার হলমুখী করার প্রয়োজন রয়েছে বলেও মনে করেন প্রসেনজিৎ। তার মতে, বাংলা ইন্ডাস্ট্রিতে নানা ধরনের কাজ হচ্ছে, এখন সেই ছবিগুলো আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়াই বড় চ্যালেঞ্জ।
শিরোনাম
ভোলাহাট সীমান্তে বিজিবির উদ্যোগে বেকার যুবকদের ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ শুরু
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চাঁপাইনবাবগঞ্জে হাসপাতালে ভর্তি ১২১
চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে প্রতিরোধে মাধ্যমিক বিদ্যালয়ে ‘কমিউনিটি এনগেজমেন্ট সভা’
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, দুই বাড়িতে জরিমানা
চাঁপাইনবাবগঞ্জে অজ্ঞাত ব্যক্তিদের ছুরিকাঘাতে যুবক খুন, আটক ১
রাত বাড়লেই পায়ে ব্যথা বাড়ে মেনে চলুন ৩ নিয়ম
সকালের নাশতায় ঝটপট ডিম-রুটির পিজা
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী স্কোয়াড ঘোষণা
বায়ার্নের সঙ্গে নতুন চুক্তিতে কঠিন শর্ত ওলিসের
পাকিস্তানে যাচ্ছে না জিম্বাবুয়ে, বাতিলের পথে ত্রিদেশীয় সিরিজ