বুধবার ৩০ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ভোলাহাট সীমান্তে বিজিবির উদ্যোগে বেকার যুবকদের ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ শুরু ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চাঁপাইনবাবগঞ্জে হাসপাতালে ভর্তি ১২১ চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে প্রতিরোধে মাধ্যমিক বিদ্যালয়ে ‘কমিউনিটি এনগেজমেন্ট সভা’ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, দুই বাড়িতে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে অজ্ঞাত ব্যক্তিদের ছুরিকাঘাতে যুবক খুন, আটক ১ রাত বাড়লেই পায়ে ব্যথা বাড়ে মেনে চলুন ৩ নিয়ম সকালের নাশতায় ঝটপট ডিম-রুটির পিজা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী স্কোয়াড ঘোষণা বায়ার্নের সঙ্গে নতুন চুক্তিতে কঠিন শর্ত ওলিসের পাকিস্তানে যাচ্ছে না জিম্বাবুয়ে, বাতিলের পথে ত্রিদেশীয় সিরিজ
Printed on: September 30, 2026
September 30, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চাঁপাইনবাবগঞ্জে হাসপাতালে ভর্তি ১২১

Published: September 30, 2026 at 03:30 PM
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চাঁপাইনবাবগঞ্জে হাসপাতালে ভর্তি ১২১

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও এক নারীর মৃত্যু হয়েছে। একই সময়ে জেলায় নতুন করে ৮৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ নিয়ে চলতি বছরে জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৫৫ জনে। বর্তমানে জেলার সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ১২১ জন।

মারা যাওয়া নারী হলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের চান্দলাই মহল্লার আরিফুলের স্ত্রী ফেরদৌসী বেগম (৩০)।

২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহবুব হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৭ সেপ্টেম্বর বেলা সোয়া ১১টার দিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে ফেরদৌসী বেগম হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোররাত ৩টা ৫৫ মিনিটে তাঁর মৃত্যু হয়।

জেলা সিভিল সার্জন কার্যালয় ও ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের দৈনিক প্রতিবেদন অনুযায়ী, ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে পুরুষ ৬০ জন এবং নারী ৬১ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় জেলা হাসপাতাল থেকে ২৯ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একজন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একজন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুজন এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুজনসহ মোট ৩৫ জন রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

অবস্থার অবনতি হওয়ায় জেলা হাসপাতাল থেকে তিনজন এবং নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একজনসহ মোট চারজন রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বর্তমানে জেলার সরকারি হাসপাতালগুলোর মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১০৬ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে বুধবার পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলায় মোট ১ হাজার ৮৫৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। একই সময়ে জেলা হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে।