বুধবার ৩০ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ভোলাহাট সীমান্তে বিজিবির উদ্যোগে বেকার যুবকদের ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ শুরু ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চাঁপাইনবাবগঞ্জে হাসপাতালে ভর্তি ১২১ চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে প্রতিরোধে মাধ্যমিক বিদ্যালয়ে ‘কমিউনিটি এনগেজমেন্ট সভা’ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, দুই বাড়িতে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে অজ্ঞাত ব্যক্তিদের ছুরিকাঘাতে যুবক খুন, আটক ১ রাত বাড়লেই পায়ে ব্যথা বাড়ে মেনে চলুন ৩ নিয়ম সকালের নাশতায় ঝটপট ডিম-রুটির পিজা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী স্কোয়াড ঘোষণা বায়ার্নের সঙ্গে নতুন চুক্তিতে কঠিন শর্ত ওলিসের পাকিস্তানে যাচ্ছে না জিম্বাবুয়ে, বাতিলের পথে ত্রিদেশীয় সিরিজ
Printed on: September 30, 2026
September 30, 2026
খেলাধুলা
খেলাধুলা

পাকিস্তানে যাচ্ছে না জিম্বাবুয়ে, বাতিলের পথে ত্রিদেশীয় সিরিজ

Published: September 30, 2026 at 12:12 PM
পাকিস্তানে যাচ্ছে না জিম্বাবুয়ে, বাতিলের পথে ত্রিদেশীয় সিরিজ

শুরু হওয়ার আগেই ভেস্তে যেতে বসেছে পাকিস্তানে প্রস্তাবিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। আগামী বছরের শুরুতে পাকিস্তানের মাটিতে আয়ারল্যান্ড ও জিম্বাবুয়েকে নিয়ে এই সিরিজ আয়োজনের কথা থাকলেও বাণিজ্যিক কারণে জিম্বাবুয়ে আর অংশ নিতে পারছে না। ফলে ত্রিদেশীয় সিরিজটি শেষ পর্যন্ত পাকিস্তান ও আয়ারল্যান্ডের দ্বিপক্ষীয় সাদা বলের সিরিজে রূপ নিতে পারে। ত্রিদেশীয় সিরিজের পাশাপাশি আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে একটি টেস্ট আয়োজনের পরিকল্পনাও ছিল পাকিস্তানের। তবে সেই সম্ভাবনাও এখন অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে। ক্রিকইনফোকে ক্রিকেট আয়ারল্যান্ডের এক মুখপাত্র বলেছেন, ‘পিসিবি ও ক্রিকেট আয়ারল্যান্ড বর্তমানে সফরের সংশোধিত সূচি নিয়ে কাজ করছে। বিস্তারিত শিগগিরই জানানো হবে। একটি টেস্টসহ পুরো সফর আয়োজনের বিষয়ে দুই পক্ষই আগে কাজ করছিল। কিন্তু দুই দলের পরিবর্তিত অগ্রাধিকার ও সূচির কারণে সেই টেস্ট আয়োজনের সম্ভাবনাও এখন ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। বিশ্বকাপের বছর হওয়ায় ৫০ ওভারের ক্রিকেটে বেশি ম্যাচ খেলার ইচ্ছার কথা আগেই জানিয়েছে পাকিস্তান। আগামী মাসে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজন করবে তারা। এ ছাড়া বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজনের পরিকল্পনাও চলছে। আগামী গ্রীষ্মে ইংল্যান্ডের বিপক্ষেও আরও পাঁচটি ওয়ানডে খেলা নিশ্চিত হয়েছে।